আইএসপিএলে আরতি সিংকে উপেক্ষা করার অভিযোগ, আবার ট্রলের মুখে কারিনা

প্রাইম বার্তা অনলাইন
০৪ ফেব্রুয়ারি ২০২৬ ৩:২১ পিএম
আইএসপিএলে আরতি সিংকে উপেক্ষা করার অভিযোগ, আবার ট্রলের মুখে কারিনা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান সোশ্যাল মিডিয়ায় একবার নয়, বারবার আলোচনায় আসেন তার স্বভাব নিয়ে। এবার ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের (আইএসপিএল) একটি ম্যাচের দর্শক সারিতে বসে থাকার সময় তৈরি হয়েছে বিতর্ক। সেখানে ‘বিগ বস’ খ্যাত অভিনেত্রী আরতি সিংয়ের সঙ্গে তার আচরণ ভাইরাল হতেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন এই নায়িকা।

সম্প্রতি কলকাতা টাইগার্সের হয়ে খেলা দেখতে মুম্বাইয়ে হাজির হয়েছিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান দম্পতি। তাদের সঙ্গে ছোট্ট তৈমুর ও জেহও ছিলেন। সেখানেই উপস্থিত ছিলেন টেলিভিশন তারকা আরতি সিং ও তার পরিবার। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাইফ আলি খানের সঙ্গে ছবি তুলতে আগ্রহী হয়ে ওঠেন আরতি এবং তার মা। কিন্তু এই সময় কারিনাকে প্রায় উপেক্ষা করেই সাইফের দিকে ধেয়ে তাকান তারা। এমনকি ক্যামেরার দিকে তাকিয়ে একাধিকবার কড়া নজর দিতে দেখা যায় কারিনাকে। পরে পরিস্থিতি বুঝে সাইফ নিজেই স্ত্রীকে পাশে ডেকে নিয়ে সবাইকে নিয়ে ছবি তোলেন।

যদিও শেষ পর্যন্ত সবাই মিলে ছবি তোলেন, তবে ক্যামেরাবন্দি ওই মুহূর্তটি রটনার খোরাক হয়ে দাঁড়িয়েছে। ভিডিওটি ভাইরাল হতেই কারিনার আচরণকে ‘অহংকার’ বলে কটাক্ষ করতে শুরু করেছেন নেটিজেনরা। অনেকের মতে, এই মনোভাব কারিনার জন্য নতুন কিছু নয়, তিনি আগে থেকেই এমন আচরণের জন্য সমালোচিত হয়ে এসেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...