জীবন সংগ্রাম ও নীরবতার গভীরে মধ্যরাতের আবেগঘন পোস্ট অমিতাভের

প্রাইম বার্তা অনলাইন
০৩ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৩৭ পিএম
জীবন সংগ্রাম ও নীরবতার গভীরে মধ্যরাতের আবেগঘন পোস্ট অমিতাভের

বলিউড শাহেনশাহ খ্যাত অমিতাভ বচ্চন প্রায়শই সামাজিক মাধ্যমে তাঁর অনুভূতি ও দার্শনিক চিন্তাভাবনা শেয়ার করে থাকেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে এই অভিনেতা এক রহস্যময় পোস্টের মাধ্যমে জীবন, সংগ্রাম এবং নীরবতার প্রভাব নিয়ে নিজের ভাবনা ব্যক্ত করেছেন।

ওই পোস্টে তিনি স্মরণ করেছেন তাঁর প্রয়াত পিতা বিশিষ্ট কবি হরিবংশ রাই বচ্চনকে। পিতার সাথে আলাপচারিতার স্মৃতি তুলে ধরে অমিতাভ জানান, জীবন মূলত সংগ্রামে পরিপূর্ণ। তিনি লেখেন, তাঁর বাবা বলতেন যতদিন জীবন আছে, ততদিন সংগ্রাম থেকেই যাবে। এছাড়া এলাহাবাদের কবি ফিরাক গোরখপুরীর কথাও উল্লেখ করেছেন তিনি, যাঁর কবিতায় মানবিক চেতনার প্রকাশ ঘটে এবং যিনি তাঁর বাবার খুব কাছের মানুষ ছিলেন।

মধ্যরাতের নীরবতা নিয়েও নিজের ধারণা তুলে ধরেছেন এই প্রবীণ অভিনেতা। তাঁর মতে, দিনের কোলাহলপূর্ণ পরিবেশের তুলনায় গভীর রাতের শান্ত পরিবেশে চিন্তাশক্তি অনেক বেশি কার্যকর হয়, যা মানুষকে প্রশান্তি এনে দেয়। একইসঙ্গে পৃথিবীর বর্তমান ৮.২ বিলিয়ন মানুষ নিয়েও তৈরি করেছেন এক অভিনব ধারণা। তিনি বলেন, আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে সবাই যেন সাংবাদিকের মতো কাজ করছে, যারা মতামত তৈরি ও তথ্য আদান-প্রদানে নিরত।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...