জন্মদিনেই সালমানের চমক, গালওয়ানের যুদ্ধে কর্নেলের ভূমিকায় তিনি

প্রাইম বার্তা অনলাইন
২৯ ডিসেম্বর ২০২৫ ১:২৪ এএম
জন্মদিনেই সালমানের চমক, গালওয়ানের যুদ্ধে কর্নেলের ভূমিকায় তিনি

বয়স মাত্র একটি সংখ্যা মাত্র, এই প্রমাণ দিয়েছেন বলিউড তারকা সালমান খান। ৬০ বছর বয়সেও তিনি যে দমকা শক্তিতে বিরাজ করছেন তা স্পষ্ট হয়ে উঠেছে তার আপকামিং সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এর টিজারে। নিজের জন্মদিনে এই টিজার মুক্তি দিয়ে দর্শকদের চমকে দিয়েছেন ভাইজান।

২০২০ সালে সংঘটিত গালওয়ান ভ্যালির ভারত-চীন সংঘাতকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই সিনেমা। এতে শহীদ কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। টিজারে দেখা যায়, চীন সীমান্তে শত্রুদের মোকাবিলায় একটি গাছের গুঁড়ি হাতে তুলে নিয়েছেন সালমান। এমনকি তার কণ্ঠে শোনা যায়, ‘মৃত্যুকে ভয় পাব কেন? মৃত্যু তো আসবেই’—যা ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

জওয়ানের চরিত্রে জীবন্ত হতে মাস দুয়েক আগে থেকেই বিশেষ প্রস্তুতি নিয়েছিলেন এই অভিনেতা। নিয়মিত কসরতের পাশাপাশি বদলে ফেলেছিলেন তার খাদ্যাভাসও। দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন বড় পর্দায় তার এই নতুন রূপটি দেখার জন্য।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...