প্রথমবারের মতো একসঙ্গে শাহরুখ-রজনীকান্ত, জানালেন মিঠুন

প্রাইম বার্তা অনলাইন
২৭ ডিসেম্বর ২০২৫ ৪:৪৯ পিএম
প্রথমবারের মতো একসঙ্গে শাহরুখ-রজনীকান্ত, জানালেন মিঠুন

ভারতীয় চলচ্চিত্র জগতের দুই কিংবদন্তি শাহরুখ খান ও রজনীকান্তকে একই পর্দায় দেখার স্বপ্ন অবশেষে বাস্তব রূপ নিতে চলেছে। টালিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, শাহরুখ খান প্রথমবারের মতো রজনীকান্তের সঙ্গে পর্দা ভাগ করতে যাচ্ছেন।

তার আসন্ন সিনেমা ‘জেলার ২’ নিয়ে কথা বলতে গিয়ে মিঠুন জানান, এই ছবিতে তিনি একা নন। তার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে একঝাঁক তারকাকে। তিনি ছবির অন্যান্য শিল্পীদের নাম হিসেবে রজনীকান্ত, মোহনলাল, শাহরুখ খান, রম্যা কৃষ্ণাণ এবং শিবা রাজকুমারের নাম উল্লেখ করেছেন। মিঠুন আরও জানান, ছবিতে তিনি খলচরিত্রে অভিনয় করছেন এবং বাকি সব তারকাই থাকছেন তার বিপরীত দিকে।

মিঠুনের এই বক্তব্যের মাধ্যমে ‘জেলার ২’-এ শাহরুখ খানের অভিনয় প্রায় নিশ্চিত হয়ে গেল। আগে ২০১১ সালে ‘রা ওয়ান’ সিনেমায় রজনীকান্তের একটি ক্যামিও ছিল, তবে অসুস্থতার কারণে তিনি শুটিংয়ে অংশ নিতে পারেননি। ২০১৩ সালে ‘চেন্নাই এক্সপ্রেস’-এ গানের মাধ্যমে রজনীকান্তকে শ্রদ্ধা জানিয়েছিলেন শাহরুখ। কিন্তু একই গল্পে ও একই ফ্রেমে এই দুই মহাতারকাকে দেখা যাবে এবারই প্রথম। ছবিটি পরিচালনা করছেন নির্মাতা নেলসন দিলীপ কুমার।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৬ সালের ১২ জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...