বিক্রান্ত ম্যাসির সঙ্গে জেনিফার লোপেজের নতুন চমক ‘হোয়াইটে’
‘টুয়েলভথ ফেল’ সিনেমার সুবাদে ২০২৫ সালে জাতীয় পুরস্কার জয়ের পর এবার আন্তর্জাতিক অঙ্গনেও পা রাখতে চলেছেন বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। সম্প্রতি নেট দুনিয়ায় জোর গুঞ্জন শোনা যাচ্ছে, তার আসন্ন থ্রিলার সিনেমা ‘হোয়াইট’-এ একটি বিশেষ গানে কণ্ঠ দিতে দেখা যাবে হলিউড তারকা জেনিফার লোপেজকে। এই প্রজেক্টটি যৌথভাবে বাস্তবায়িত হলে বিক্রান্তের ক্যারিয়ারে এটি এক অন্যতম মাইলফলক হিসেবে গণ্য হবে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার চিত্রায়নের বেশিরভাগ কাজই সম্পন্ন হয়েছে দক্ষিণ আমেরিকায়। প্রাপ্ত তথ্যমতে, ছবিটির অ্যান্থেম বা প্রধান গানটিতে কণ্ঠ দেবেন জেনিফার, যা ইংরেজি এবং স্প্যানিশ—এই দুই ভাষাতেই নির্মিত হবে। আন্তর্জাতিক দর্শকদের কথা মাথায় রেখে মার্কিন নির্মাতারা এই সিনেমাটি মোট ২১টি ভাষায় ডাবিং করার পরিকল্পনা করছেন। এটি মূলত ইংরেজি ও স্প্যানিশ ভাষার একটি থ্রিলার ঘরানার সিনেমা।
এই খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সিনেপ্রেমী এবং দুই তারকার ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত নির্মাতা বা সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এখনো সবকিছুই আলোচনার স্তরে রয়েছে এবং নির্মাতাদের সিলমোহর পাওয়ার অপেক্ষায় রয়েছে এই তথ্য।
সম্পর্কিত খবর
টাকা না হলে ভোরে ওঠেন না প্রিয়াংকা, জানুন তার গোপন…
বিশ্বকাপে শাকিরার সঙ্গে যে তরুণ, ভাইরাল ছেলের চুমু
তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও স্বামী অভি
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু

আরও পড়ুন