চরিত্রের চাপে নয়, সুস্থতার তাগিদে ১৮ কেজি ওজন কমালেন আমির

প্রাইম বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬ ১:৪৬ এএম
চরিত্রের চাপে নয়, সুস্থতার তাগিদে ১৮ কেজি ওজন কমালেন আমির

চলচ্চিত্রে চরিত্রের প্রয়োজনে নয়, বরং শারীরিক সুস্থতার কথা ভেবে ১৮ কেজি ওজন কমালেন বলিউড তারকা আমির খান। দীর্ঘদিন ধরে ভুগছিলেন মাইগ্রেনের সমস্যায়, যা নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নেন তিনি। তার নতুন সিনেমা ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’ মুক্তি পাওয়ার আগে এক সাক্ষাৎকারে এই পরিবর্তনের কথা জানান ‘মি. পারফেকশনিস্ট’ খ্যাত এই অভিনেতা।

ওজন কমানোর পেছনের রহস্য ব্যাখ্যা করতে গিয়ে আমির জানান, একটি বিশেষ প্রদাহ-বিরোধী ডায়েট অনুসরণ করেছেন তিনি, যা তার জন্য জাদুকরী কাজ করেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি হাসিমুখে বলেন, তিনি মোট ১৮ কেজি ওজন কমিয়েছেন। তিনি আরও জানান, এটি কোনো কৃত্রিম পদ্ধতি ছিল না, সম্পূর্ণটাই ঘটেছে স্বাভাবিক নিয়মে।

অভিনেতার জন্য এই পরিবর্তনের প্রধান সুফল হলো মাইগ্রেনের ব্যথার তীব্রতা অনেক কমে যাওয়া। এই ডায়েটের মাধ্যমে দীর্ঘস্থায়ী প্রদাহ কমানো সম্ভব হয়েছে। এর জন্য তাজা শাকসবজি, ফলমূল এবং স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়, আর বাদ দিতে হয় প্রক্রিয়াজাত এবং চিনিযুক্ত খাবার। সব মিলিয়ে স্বাস্থ্য ও ওজন—দুই বিষয়েই সুফল পেয়েছেন এই অভিনেতা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...