মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সংকটে ভারত, সরবরাহে এগিয়ে এল রাশিয়া
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সরবরাহ ব্যহত হওয়ার ঝুঁকি মোকাবেলায় ভারতকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে রাশিয়া। বিশ্ববাজারে অস্থিরতার মধ্যেও মস্কো নিশ্চিত করেছে যে, তারা ভারতের সম্ভাব্য ক্ষতি পুষিয়ে দিতে অতিরিক্ত জ্বালানি তেল সরবরাহে প্রস্তুত রয়েছে। শিল্প সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে ভারতের অভ্যন্তরীণ অবস্থা বেশ উদ্বেগজনক। দেশটির বর্তমান অপরিশোধিত তেলের মজুত দিয়ে মাত্র ২৫ দিনের চাহিদা মেটানো সম্ভব হবে। এছাড়াও শোধনাগারগুলোতে গ্যাসোলিন এবং এলপিজির (LPG) মজুদও সীমিত পর্যায়ে নেমে এসেছে, যা জ্বালানি খাতে নতুন করে উদ্বেগ তৈরি করছে।
শিল্প তথ্য মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে নয়াদিল্লির সতর্ক পদক্ষেপের কারণে গত জানুয়ারিতে রুশ তেলের আমদানি দৈনিক প্রায় ১১ লাখ ব্যারেলে নেমে এসেছিল। যা ২০২২ সালের নভেম্বরের পর থেকে সর্বনিম্ন। তবে বর্তমান পরিস্থিতিতে রাশিয়া আবারও ভারতের চাহিদা পূরণে এগিয়ে আসার আশ্বাস দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সংকটে ভারত, সরবরাহে এগিয়ে এল রাশিয়া
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সরবরাহ ব্যহত হওয়ার ঝুঁকি মোকাবেলায় ভারতকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে রাশিয়া। বিশ্ববাজারে অস্থিরতার মধ্যেও মস্কো নিশ্চিত করেছে যে, তারা ভারতের সম্ভাব্য ক্ষতি পুষিয়ে দিতে অতিরিক্ত জ্বালানি তেল সরবরাহে প্রস্তুত রয়েছে। শিল্প সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে ভারতের অভ্যন্তরীণ অবস্থা বেশ উদ্বেগজনক। দেশটির বর্তমান অপরিশোধিত তেলের মজুত দিয়ে মাত্র ২৫ দিনের চাহিদা মেটানো সম্ভব হবে। এছাড়াও শোধনাগারগুলোতে গ্যাসোলিন এবং এলপিজির (LPG) মজুদও সীমিত পর্যায়ে নেমে এসেছে, যা জ্বালানি খাতে নতুন করে উদ্বেগ তৈরি করছে।
শিল্প তথ্য মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে নয়াদিল্লির সতর্ক পদক্ষেপের কারণে গত জানুয়ারিতে রুশ তেলের আমদানি দৈনিক প্রায় ১১ লাখ ব্যারেলে নেমে এসেছিল। যা ২০২২ সালের নভেম্বরের পর থেকে সর্বনিম্ন। তবে বর্তমান পরিস্থিতিতে রাশিয়া আবারও ভারতের চাহিদা পূরণে এগিয়ে আসার আশ্বাস দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…