আগারগাঁওয়ে পাসপোর্ট দালালদের ফাঁদে প্রতারণা, ৫ জনের কারাদণ্ড
রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের সামনে দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাব-২। সোমবার সকালে এ অভিযানে আটক হওয়া পাঁচ দালালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অফিস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। আটককৃতদের মধ্যে দুইজনকে ১৫ দিন, দুইজনকে ১০ দিন এবং একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
র্যাব-২ এর উপ-পরিচালক মেজর এমন মুবীন রহমান তাপস জানান, এই চক্রটি ব্যাংকে টাকা জমা দিতে আসা আবেদনকারীদের টার্গেট করত। দ্রুত পাসপোর্ট ও ভুয়া কাগজপত্রের প্রলোভন দেখিয়ে তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। প্রতারণার শিকার হয়ে অনেকেই হয়রানির শিকার হচ্ছিলেন।
এর আগে সতর্কতা জারি করা হলেও দালালদের তৎপরতা বন্ধ হয়নি। নিয়মিত গোয়েন্দা নজরদারির পর এই অভিযান পরিচালনা করা হয়। সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।
সম্পর্কিত খবর
ইয়াবা কারবারি ইউপি সদস্যের সোয়া তিন বছরের সাজা, জরিমানা ৩৮…
কক্সবাজার-কুতুবদিয়ার আকাশে ৯ দিন বিমানবাহিনীর গোলাবর্ষণ মহড়া
সরকারি জমি আত্মসাৎ: গণপূর্ত নির্বাহী প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের…
রাতে ট্রাক, সকালে পিকআপ: চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ৩
ঢাকায় ২৪ ঘণ্টার টানা অভিযানে গ্রেফতার ৫২৮, দায়ের ৫৩ মামলা
আপনারাই দেশের ভবিষ্যৎ, দায়িত্ব নেওয়ার জন্য এখনই প্রস্তুত হন:প্রতিমন্ত্রী ববি…

আরও পড়ুন

আগারগাঁওয়ে পাসপোর্ট দালালদের ফাঁদে প্রতারণা, ৫ জনের কারাদণ্ড
রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের সামনে দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাব-২। সোমবার সকালে এ অভিযানে আটক হওয়া পাঁচ দালালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অফিস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। আটককৃতদের মধ্যে দুইজনকে ১৫ দিন, দুইজনকে ১০ দিন এবং একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
র্যাব-২ এর উপ-পরিচালক মেজর এমন মুবীন রহমান তাপস জানান, এই চক্রটি ব্যাংকে টাকা জমা দিতে আসা আবেদনকারীদের টার্গেট করত। দ্রুত পাসপোর্ট ও ভুয়া কাগজপত্রের প্রলোভন দেখিয়ে তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। প্রতারণার শিকার হয়ে অনেকেই হয়রানির শিকার হচ্ছিলেন।
এর আগে সতর্কতা জারি করা হলেও দালালদের তৎপরতা বন্ধ হয়নি। নিয়মিত গোয়েন্দা নজরদারির পর এই অভিযান পরিচালনা করা হয়। সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।
সম্পর্কিত খবর
ইয়াবা কারবারি ইউপি সদস্যের সোয়া তিন বছরের সাজা,…
কক্সবাজার-কুতুবদিয়ার আকাশে ৯ দিন বিমানবাহিনীর গোলাবর্ষণ মহড়া
সরকারি জমি আত্মসাৎ: গণপূর্ত নির্বাহী প্রকৌশলীসহ ৮ জনের…
রাতে ট্রাক, সকালে পিকআপ: চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত…
ঢাকায় ২৪ ঘণ্টার টানা অভিযানে গ্রেফতার ৫২৮, দায়ের…
আপনারাই দেশের ভবিষ্যৎ, দায়িত্ব নেওয়ার জন্য এখনই প্রস্তুত…