জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এডিবির আরও সহায়তা প্রত্যাশা মন্ত্রীর
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে এডিবির ভাইস প্রেসিডেন্ট (দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া) ইংমিং ইয়াং-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
বৈঠককালে বাংলাদেশের টেকসই উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় এডিবির সঙ্গে কাজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মন্ত্রী জানান, জলবায়ু বিপর্যয়ের জন্য বাংলাদেশ দায়ী না হলেও এর ক্ষতির মুখোমুখি হচ্ছে দেশটি। তাই প্রাকৃতিক সম্পদ ও জনগণের জীবিকা রক্ষায় অভিযোজন ও প্রশমন পরিকল্পনায় অগ্রাধিকার দিচ্ছে সরকার। এর অংশ হিসেবে দূষণ নিয়ন্ত্রণ, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
মন্ত্রী এডিবির শীর্ষ কর্মকর্তাকে সহজশর্তে ও দীর্ঘমেয়াদী আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদানের অনুরোধ জানান। ভবিষ্যতে পরিবেশবান্ধব নগর অবকাঠামো উন্নয়নসহ অগ্রাধিকারমূলক খাতগুলোতে এই অর্থায়ন সম্প্রসারণের ওপর জোর দেন আব্দুল আউয়াল মিন্টু।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এডিবির আরও সহায়তা প্রত্যাশা মন্ত্রীর
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে এডিবির ভাইস প্রেসিডেন্ট (দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া) ইংমিং ইয়াং-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
বৈঠককালে বাংলাদেশের টেকসই উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় এডিবির সঙ্গে কাজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মন্ত্রী জানান, জলবায়ু বিপর্যয়ের জন্য বাংলাদেশ দায়ী না হলেও এর ক্ষতির মুখোমুখি হচ্ছে দেশটি। তাই প্রাকৃতিক সম্পদ ও জনগণের জীবিকা রক্ষায় অভিযোজন ও প্রশমন পরিকল্পনায় অগ্রাধিকার দিচ্ছে সরকার। এর অংশ হিসেবে দূষণ নিয়ন্ত্রণ, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
মন্ত্রী এডিবির শীর্ষ কর্মকর্তাকে সহজশর্তে ও দীর্ঘমেয়াদী আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদানের অনুরোধ জানান। ভবিষ্যতে পরিবেশবান্ধব নগর অবকাঠামো উন্নয়নসহ অগ্রাধিকারমূলক খাতগুলোতে এই অর্থায়ন সম্প্রসারণের ওপর জোর দেন আব্দুল আউয়াল মিন্টু।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…