চট্টগ্রামের নতুন ব্রিজে ছিনতাই, লক্ষাধিক টাকা লুটে ৫ গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
১০ আগস্ট ২০২৬ ৬:৩৬ পিএম
চট্টগ্রামের নতুন ব্রিজে ছিনতাই, লক্ষাধিক টাকা লুটে ৫ গ্রেফতার

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় শাহ আমানত সেতুর উত্তর পাশে পথরোধ করে যাত্রীদের ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশা, দুটি ছোরা এবং লুট হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন মো. আরমান (২৯), মো. আরফান ওরফে ইরফান (২৪), মো. করিম ওরফে পঞ্চ (২১), মো. রাকিব (১৯) ও গোলাম হোসেন (৩৮)। পুলিশ জানায়, গত ৯ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে নতুন ব্রিজ এলাকায় পুলিশ ও স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ভুক্তভোগী রিদোয়ান এবং সেখানে তিনি আটক তিনজনকে তার সঙ্গে ঘটে যাওয়া ছিনতাইয়ের ঘটনায় জড়িত হিসেবে শনাক্ত করেন।

জানা গেছে, দলটি রিদোয়ান ও তার ভাইয়ের কাছ থেকে মানিব্যাগ, নগদ ২ হাজার ১০০ টাকা, ইস্টার্ন ব্যাংকের ভিসা কার্ড ও জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়। বাধা দিলে আসামি আরফান ছোরা দিয়ে রিদোয়ানের ছোট ভাই রিফাতুল ইসলামের (২১) বাম উরু ও হাতে আঘাত করেন। পরে ছিনতাই হওয়া কার্ড ব্যবহার করে ৮ আগস্ট সকালে ভুক্তভোগীর ব্যাংক হিসাব থেকে ১ লাখ ২৬ হাজার টাকা উত্তোলন করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...