দরজা খুলতেই বিদ্যুৎস্পৃষ্ট: ভালুকায় প্রাণ গেল দুই শিশুর
ময়মনসিংহের ভালুকায় বৈদ্যুতিক কারেন্টের সংস্পর্শে এসে সহোদর দুই শিশুকন্যার জীবন নিভে গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু দুজন হলো একই গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে নাহিদা (৭) ও ফাতেমা (৩)। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সন্ধ্যার সময় ঘরের ভেতরে অবস্থান করা দুই শিশু বাইরে বেরোনোর জন্য দরজা খুলতে গেলে হঠাৎ বৈদ্যুতিক কারেন্টের স্পর্শে আসে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু দুজনের মৃত্যুর খবর পাওয়ার পর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
ওসি বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশু দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এই দুর্ঘটনায় কাতলামারি গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পর্কিত খবর
সাত রোগের রোগীদের সহায়তার পুরোনো আবেদন বাতিল, নতুন করে আবেদন
জুলাই জাদুঘর জনগণের ঘুরে দাঁড়ানোর শক্তির প্রতিচ্ছবি: ইইউ কমিশনার
ঢাকা-কুমিল্লায় ৮১ কিমির উড়াল রেলপথ, বাঁচবে দেড় থেকে দুই ঘণ্টা
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে প্রশাসনের বড় অভিযান
রংপুরের পীরগঞ্জে পৌরসভার ভবনের ছাদ ধসে প্রাণ গেল ২ শ্রমিকের
হুথি আগ্রাসনে সৌদি আরবের পাশে দাঁড়ানোর আশ্বাস এরদোয়ানের

আরও পড়ুন

দরজা খুলতেই বিদ্যুৎস্পৃষ্ট: ভালুকায় প্রাণ গেল দুই শিশুর
ময়মনসিংহের ভালুকায় বৈদ্যুতিক কারেন্টের সংস্পর্শে এসে সহোদর দুই শিশুকন্যার জীবন নিভে গেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু দুজন হলো একই গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে নাহিদা (৭) ও ফাতেমা (৩)। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সন্ধ্যার সময় ঘরের ভেতরে অবস্থান করা দুই শিশু বাইরে বেরোনোর জন্য দরজা খুলতে গেলে হঠাৎ বৈদ্যুতিক কারেন্টের স্পর্শে আসে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু দুজনের মৃত্যুর খবর পাওয়ার পর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
ওসি বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশু দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এই দুর্ঘটনায় কাতলামারি গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পর্কিত খবর
সাত রোগের রোগীদের সহায়তার পুরোনো আবেদন বাতিল, নতুন…
জুলাই জাদুঘর জনগণের ঘুরে দাঁড়ানোর শক্তির প্রতিচ্ছবি: ইইউ…
ঢাকা-কুমিল্লায় ৮১ কিমির উড়াল রেলপথ, বাঁচবে দেড় থেকে…
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে প্রশাসনের বড় অভিযান
রংপুরের পীরগঞ্জে পৌরসভার ভবনের ছাদ ধসে প্রাণ গেল…