ফুটপাতে অবৈধ ড্রাম রাখায় প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামের শাহ আমানত সেতু সড়কের নতুন ব্রিজ এলাকায় ফুটপাত অবৈধভাবে দখল করে ড্রাম স্তূপ করে রাখার দায়ে একটি প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। পুরো অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
জরিমানার পাশাপাশি অভিযান চলাকালীনই শুরু হয় ফুটপাতে রাখা ড্রাম অপসারণের কাজ। একই সঙ্গে মালিকপক্ষকে মঙ্গলবারের মধ্যেই সব ড্রাম সরিয়ে ফেলে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত সম্পূর্ণ উন্মুক্ত করে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, নগরের ফুটপাতগুলো দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নগরীর বিভিন্ন সড়কে দখলের কারণে পথচারীদের ভোগান্তি দীর্ঘদিনের অভিযোগ হলেও এবার কঠোর অবস্থান নিয়েছে সিটি করপোরেশন। সামনের দিনেও নগরজুড়ে এ ধরনের অভিযান আরও জোরদার হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
সম্পর্কিত খবর
দরজা খুলতেই বিদ্যুৎস্পৃষ্ট: ভালুকায় প্রাণ গেল দুই শিশুর
সাত রোগের রোগীদের সহায়তার পুরোনো আবেদন বাতিল, নতুন করে আবেদন
জুলাই জাদুঘর জনগণের ঘুরে দাঁড়ানোর শক্তির প্রতিচ্ছবি: ইইউ কমিশনার
ঢাকা-কুমিল্লায় ৮১ কিমির উড়াল রেলপথ, বাঁচবে দেড় থেকে দুই ঘণ্টা
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে প্রশাসনের বড় অভিযান
রংপুরের পীরগঞ্জে পৌরসভার ভবনের ছাদ ধসে প্রাণ গেল ২ শ্রমিকের

আরও পড়ুন

ফুটপাতে অবৈধ ড্রাম রাখায় প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামের শাহ আমানত সেতু সড়কের নতুন ব্রিজ এলাকায় ফুটপাত অবৈধভাবে দখল করে ড্রাম স্তূপ করে রাখার দায়ে একটি প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। পুরো অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
জরিমানার পাশাপাশি অভিযান চলাকালীনই শুরু হয় ফুটপাতে রাখা ড্রাম অপসারণের কাজ। একই সঙ্গে মালিকপক্ষকে মঙ্গলবারের মধ্যেই সব ড্রাম সরিয়ে ফেলে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত সম্পূর্ণ উন্মুক্ত করে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, নগরের ফুটপাতগুলো দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নগরীর বিভিন্ন সড়কে দখলের কারণে পথচারীদের ভোগান্তি দীর্ঘদিনের অভিযোগ হলেও এবার কঠোর অবস্থান নিয়েছে সিটি করপোরেশন। সামনের দিনেও নগরজুড়ে এ ধরনের অভিযান আরও জোরদার হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
সম্পর্কিত খবর
দরজা খুলতেই বিদ্যুৎস্পৃষ্ট: ভালুকায় প্রাণ গেল দুই শিশুর
সাত রোগের রোগীদের সহায়তার পুরোনো আবেদন বাতিল, নতুন…
জুলাই জাদুঘর জনগণের ঘুরে দাঁড়ানোর শক্তির প্রতিচ্ছবি: ইইউ…
ঢাকা-কুমিল্লায় ৮১ কিমির উড়াল রেলপথ, বাঁচবে দেড় থেকে…
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে প্রশাসনের বড় অভিযান
রংপুরের পীরগঞ্জে পৌরসভার ভবনের ছাদ ধসে প্রাণ গেল…