গলাচিপায় এসএসসি’র ফলাফলে উপজেলা সেরা লাইসা আনান।

গলাচিপায় এসএসসি’র ফলাফলে উপজেলা সেরা লাইসা আনান।

এসএসসি পরীক্ষা-২০২৬-এ পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মেধাক্রমে মোট নম্বর ১২৫০ এর মধ্যে ১১৯৯ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে লাইসা আনান। সে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিল।
তার অসাধারণ ফলাফলে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী লাইসা আনান নিয়মিত অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও শিক্ষকদের দিকনির্দেশনার মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে।

লাইসা আনানের বাবা মাসুদ রানা কালিকাপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মা সাবেরা খাতুন ডাকুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

লাইসার কৃতিত্বপূর্ণ ফলাফলে সহপাঠী, শিক্ষক, আত্মীয়স্বজন ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন।

ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে লাইসা আনান। তার বাবা-মা জানান, মেয়ের এ অর্জনে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তারা আশা করেন, লাইসা ভবিষ্যতেও পড়াশোনায় সাফল্যের ধারা অব্যাহত রাখবে এবং একজন আদর্শ, সৎ ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...