গলাচিপায় মাতৃদুগ্ধ দিবস পালিত

গলাচিপায় মাতৃদুগ্ধ দিবস পালিত

“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান – টেকসই উদ্যোগ করি বেগবান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছর ১ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালিত হয় এবং ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপিত হয় থাকে। আর এর আলোকে গলাচিপায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উদযাপিত হয়েছে।
সোমবার ৩ আগষ্টের আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন এবং ডা. ফাহিমা ইসলাম লিজার সঞ্চালনায় আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আলোচনা সভায় জন্মের পরপরই শালদুধ পান করানো, প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো, পরবর্তী সময়ে উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় মাতৃদুগ্ধ পান করানোর গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি মা, বাবা ও পরিবারের সদস্য, স্বাস্থ্যসেবাদানকারী, কমিউনিটি, কর্মক্ষেত্র, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষসহ সমাজের সকল স্তরের মানুষের ভূমিকা এবং মাতৃদুগ্ধ বিকল্প, শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুখাদ্য ও এর সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে আলোচকেরা।
এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন কনসালট্যান্ট ডা. মোহাম্মদ আল-আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নোমান পারভেজ, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আভাস’-এর প্রতিনিধি শেখ মনি উদ্দিন সহ মেডিকেল অফিসারবৃন্দ, নার্সিং সুপারভাইজার, নার্স ও মিডওয়াইফ, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় প্রতিনিধি, আনসার সদস্য, সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।
র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয় এবং শেষে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...