হরমুজ প্রণালী বন্ধে তেলের দামে রেকর্ড বৃদ্ধি, বিপর্যস্ত বিশ্ব বাণিজ্য

প্রাইম বার্তা অনলাইন
০৩ মার্চ ২০২৬ ১০:৫৬ এএম
হরমুজ প্রণালী বন্ধে তেলের দামে রেকর্ড বৃদ্ধি, বিপর্যস্ত বিশ্ব বাণিজ্য

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম লাফিয়ে বাড়তে শুরু করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসনের প্রেক্ষিতে ইরান ওই সমুদ্রপথে যেকোনো জাহাজ আক্রমণের হুমকি দিয়েছে, ফলে বৈশ্বিক বাণিজ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে চীনে তেল পরিবহনের জন্য সুপারট্যাংকারের ভাড়া সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুযায়ী, দুই মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বহনক্ষম জাহাজের ভাড়া চার লক্ষ ডলার অতিক্রম করেছে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় দ্বিগুণ। সৌদি আরব, ইরাক, ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মতো বড় তেল উৎপাদনকারী দেশগুলোর একমাত্র রপ্তানি পথ এটি, যেখান দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহ করা হয়।

বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, প্রণালীটির এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। বর্তমানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল প্রায় ৭৩ ডলারে দাঁড়িয়েছে। গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস অনুযায়ী, অবরোধ অব্যাহত থাকলে তেলের দাম অচিরেই ১০০ ডলারের ঘর ছাড়িয়ে যেতে পারে, যা সারা বিশ্বের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...