ইরানের বিরুদ্ধে মার্কিন হামলায় সহযোগিতা, যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি
ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের পাশে দাঁড়ালো যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইরানের মিসাইল ব্যবস্থায় হামলা চালাতে তাদের দেশের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সোমবার এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
স্টারমার বলেন, মধ্যপ্রাচ্যে তাদের মিত্র রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের অনুরোধে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে ব্রিটিশ যুদ্ধবিমানগুলো উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হয়েছে এবং তারা ইরানের ছোড়া বেশ কিছু মিসাইল আটকাতে সক্ষম হয়েছে। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, যুক্তরাজ্য সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে না।
প্রধানমন্ত্রী মনে করেন, ইরানের হামলার হুমকি সম্পূর্ণরূপে বন্ধ করতে হলে মিসাইলগুলোকে উৎসেই ধ্বংস করতে হবে। তিনি বলেন, ইরান যাতে নিরীহ মানুষ হত্যা কিংবা সংঘাতের বাইরের দেশগুলোতে হামলা চালাতে না পারে, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

ইরানের বিরুদ্ধে মার্কিন হামলায় সহযোগিতা, যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি
ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের পাশে দাঁড়ালো যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইরানের মিসাইল ব্যবস্থায় হামলা চালাতে তাদের দেশের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সোমবার এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
স্টারমার বলেন, মধ্যপ্রাচ্যে তাদের মিত্র রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের অনুরোধে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে ব্রিটিশ যুদ্ধবিমানগুলো উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হয়েছে এবং তারা ইরানের ছোড়া বেশ কিছু মিসাইল আটকাতে সক্ষম হয়েছে। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, যুক্তরাজ্য সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে না।
প্রধানমন্ত্রী মনে করেন, ইরানের হামলার হুমকি সম্পূর্ণরূপে বন্ধ করতে হলে মিসাইলগুলোকে উৎসেই ধ্বংস করতে হবে। তিনি বলেন, ইরান যাতে নিরীহ মানুষ হত্যা কিংবা সংঘাতের বাইরের দেশগুলোতে হামলা চালাতে না পারে, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…