সৌদিতে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, চেনা গেল পরিচয়

প্রাইম বার্তা অনলাইন
১০ আগস্ট ২০২৬ ৯:৫২ এএম
সৌদিতে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, চেনা গেল পরিচয়

সৌদি আরবে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সোমবার (১০ আগস্ট) নিহতদের নাম ও পরিচয় প্রকাশ করেছে।

নিহতদের মধ্যে ১৩ জন নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। বাকি তিনজনের মধ্যে দুইজন নাটোরের নলডাঙ্গা এবং একজন রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা। নওগাঁর আত্রাই উপজেলার উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামানিক ও মো. কলিমউদ্দিন এই দুর্ঘটনায় প্রাণ হারান। একই গ্রামের গুফফার প্রামানিকের দুই পুত্র মো. মোহন ও মো. সুমন, বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল ও মজিদুল, সাধননগর গ্রামের সাগর এবং আত্রাই উপজেলার মিনহাজও মারা গেছেন।

এছাড়া নাটোরের নলডাঙ্গা দিঘীরপাড় গ্রামের শামিম, খাজুরা গ্রামের সাব্বির এবং রাজশাহীর বাগমারার ডাংগাপাড়ার মরুগ্রামের শ্যামল এই দুর্ঘটনায় নিহত হন। প্রাথমিকভাবে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান ৭ জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন। পরে রোববার রাতে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আত্রাই উপজেলায় ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সবশেষে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে মোট ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...