সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, মর্মাহত পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এই মর্মান্তিক ঘটনায় তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন এবং তাদের এই কঠিন সময়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও এই অপূরণীয় ক্ষতির জন্য শোকাহত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রী আন্তরিক সহমর্মিতা ও সমবেদনা জানিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা।
দুর্ঘটনার খবর পাওয়ার অবিলম্বে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সরেজমিনে দেখেছেন। নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিক উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, মর্মাহত পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এই মর্মান্তিক ঘটনায় তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন এবং তাদের এই কঠিন সময়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও এই অপূরণীয় ক্ষতির জন্য শোকাহত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রী আন্তরিক সহমর্মিতা ও সমবেদনা জানিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা।
দুর্ঘটনার খবর পাওয়ার অবিলম্বে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সরেজমিনে দেখেছেন। নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিক উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…