যুদ্ধের দ্বিতীয় দিনেই ইরানের বিপ্লবী বাহিনীর সদর দপ্তর ধ্বংস

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ৮:২০ এএম
যুদ্ধের দ্বিতীয় দিনেই ইরানের বিপ্লবী বাহিনীর সদর দপ্তর ধ্বংস

ইরানের সরকার পরিবর্তনের লক্ষ্যে শুরু হওয়া যুদ্ধের দ্বিতীয় দিনেই দেশটির শক্তিশালী বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) সদর দপ্তর ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরাইল। সোমবার (২ মার্চ) আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ও বিবিসির বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের সেনা কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর প্রভাবশালী হামলায় ইরানের বিপ্লবী বাহিনীর মূল ঘাঁটি ধ্বংস করা হয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়, গত ৪৭ বছরে হাজারেরও বেশি মার্কিন সেনা হত্যাকারী এই বাহিনীর সদর দপ্তর এখন আর অস্তিত্বে নেই; সাপের মাথা কেটে ফেলা হয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকেও টেলিগ্রামে একই দাবি করা হয়েছে।

ইসরাইলি বাহিনী জানিয়েছে, তাদের আক্রমণে ইরানের সামরিক গোয়েন্দা বিভাগ, বিমানবাহিনীর নিয়ন্ত্রণকেন্দ্র এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদর দপ্তরও ধ্বংস হয়েছে। তাদের দাবি, এই হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপৌর নিহত হয়েছেন। আইডিএফ আরও জানিয়েছে, ইরানের জঙ্গি শাসকদের সামরিক অবকাঠামো ও যোদ্ধাদের লক্ষ্য করে তাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...