ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ২৭ ঘাঁটিতে ইরানের হামলা, হুঁশিয়ারি তেহরানের

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ১১:০৭ এএম
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ২৭ ঘাঁটিতে ইরানের হামলা, হুঁশিয়ারি তেহরানের

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক বাহিনীর ২৭টি ঘাঁটিতে একযোগে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সম্মিলিত বোমাবর্ষণের জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তেহরানের পক্ষ থেকে এটি ষষ্ঠ দফার পাল্টা হামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই অভিযানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের তেল নোফ বিমান ঘাঁটি, তেল আবিবে অবস্থিত সেনা সদর দপ্তর হাকিরিয়া এবং একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সকেও আঘাত করা হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, এই হামলা কেবল শুরু মাত্র। ভবিষ্যতে আরও ভয়াবহ এবং কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে, যা শত্রুপক্ষকে ধারাবাহিক আঘাতের মুখে ফেলবে বলে সতর্ক করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...