নতুন নাটকে আপসহীন রাজনীতিকের চরিত্রে শামীম হাসান
বর্তমান সমাজের রাজনৈতিক অস্থিরতা ও নৈতিক সংকট নিয়ে নির্মিত হয়েছে নতুন একক নাটক ‘জননেতা’। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। আগামী বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আর জি ড্রামার প্রযোজনায় নাটকটি ‘জননেতা’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
গ্রাম বাংলার পটভূমিতে নির্মিত নাটকটিতে শামীম হাসান সরকার ‘রানা রহমান’ নামের একজন সাহসী নেতার ভূমিকায় অভিনয় করেছেন। পরিচালক বর্ণনাথ জানান, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নিজের স্ত্রী, শ্বশুর বা শ্যালকের মতো ঘনিষ্ঠজনদের সম্পর্কেও আপস করেন না তার চরিত্রটি। চেয়ারম্যানের স্ত্রী ‘রাইসা’র ভূমিকায় অভিনয় করেছেন সামান্তা পারভেজ। এছাড়া শ্বশুর-শাশুড়ির ভূমিকায় অভিনয় করেছেন হান্নান শেলী ও রেশমা আহমেদ।
নির্মাতা ও প্রযোজক দল মনে করেন, সমসাময়িক প্রেক্ষাপটে দুর্নীতিগ্রস্ত রাজনীতির মাঝে একজন নীতিবান নেতার গল্প দর্শকদের মনে গভীর ছাপ ফেলবে। বাস্তব ঘটনা ও মানবিক সংঘাতের মাধ্যমে গল্পটি এগিয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পর্কিত খবর
টাকা না হলে ভোরে ওঠেন না প্রিয়াংকা, জানুন তার গোপন…
বিশ্বকাপে শাকিরার সঙ্গে যে তরুণ, ভাইরাল ছেলের চুমু
তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও স্বামী অভি
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু

আরও পড়ুন