ডেঙ্গু মোকাবিলায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স

প্রাইম বার্তা ডেস্ক
২৩ জুন ২০২৬ ৪:২৭ পিএম
ডেঙ্গু মোকাবিলায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এ টাস্কফোর্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

টাস্কফোর্সের দায়িত্বের মধ্যে রয়েছে জাতীয় কমিটির সিদ্ধান্ত মাঠপর্যায়ে বাস্তবায়ন নিশ্চিত করা, ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করা এবং মাঠপর্যায়ের কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে জাতীয় কমিটিকে অবহিত করা। পাশাপাশি বাস্তবায়নে কোনো সীমাবদ্ধতা দেখা দিলে তা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্বও পালন করবে কমিটি।

এই কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের প্রতিনিধি, দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী, স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় (স্বাস্থ্য, শিক্ষা, গৃহায়ন ও গণপূর্ত), ডিএমপি, রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রতিনিধি এবং “ইম্পুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট”-এর প্রকল্প পরিচালক। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-২ শাখার উপসচিব।

সরকারের এই সময়োপযোগী পদক্ষেপ মাঠ পর্যায়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর ও সমন্বিত নজরদারি নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

 

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...