৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এবার চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত ১৯ জুন মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ফল প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন প্রার্থীরা। কমিশন সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের মধ্যেই ফলাফল ঘোষণা করা হতে পারে। আগামী বুধবার বা বৃহস্পতিবার ফল চূড়ান্ত করতে পূর্ণাঙ্গ কমিশনের সভা ডাকা হতে পারে।
পিএসসির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, যদি কোনো অনিবার্য কারণে এ সপ্তাহে ফল প্রকাশ করা না যায়, তবে আগামী সপ্তাহের শুরুতেই তা প্রকাশ করা হবে। এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেছেন, চলতি মাসের যেকোনো দিন ৪৭তম বিসিএসের ফল প্রকাশ করা হবে। সে লক্ষ্যেই কমিশন এখন কাজ করছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি এবং ওই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৭ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। এই বিসিএসে মোট ৩ হাজার ৬৮৮টি শূন্যপদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ক্যাডার পদ ৩ হাজার ৪৮৭টি এবং নন-ক্যাডার পদ ২০১টি।
সম্পর্কিত খবর
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরা কর্মচারীর পুরষ্কার গ্রহণ করলেন…
ডিগ্রির ব্যবসা নয়, দক্ষতাভিত্তিক শিক্ষাই হবে ভবিষ্যৎ” — ববি হাজ্জাজ
জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায় বায়ুদূষণ ও…
শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান রাইটস সোসাইটি
পাংশায় শাপলা কাব ও পিএস অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক পর্যায়ে মূল্যায়ন…

আরও পড়ুন

৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এবার চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত ১৯ জুন মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ফল প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন প্রার্থীরা। কমিশন সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের মধ্যেই ফলাফল ঘোষণা করা হতে পারে। আগামী বুধবার বা বৃহস্পতিবার ফল চূড়ান্ত করতে পূর্ণাঙ্গ কমিশনের সভা ডাকা হতে পারে।
পিএসসির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, যদি কোনো অনিবার্য কারণে এ সপ্তাহে ফল প্রকাশ করা না যায়, তবে আগামী সপ্তাহের শুরুতেই তা প্রকাশ করা হবে। এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেছেন, চলতি মাসের যেকোনো দিন ৪৭তম বিসিএসের ফল প্রকাশ করা হবে। সে লক্ষ্যেই কমিশন এখন কাজ করছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি এবং ওই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৭ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। এই বিসিএসে মোট ৩ হাজার ৬৮৮টি শূন্যপদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ক্যাডার পদ ৩ হাজার ৪৮৭টি এবং নন-ক্যাডার পদ ২০১টি।
সম্পর্কিত খবর
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরা কর্মচারীর পুরষ্কার…
ডিগ্রির ব্যবসা নয়, দক্ষতাভিত্তিক শিক্ষাই হবে ভবিষ্যৎ” —…
জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায়…
শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান…
পাংশায় শাপলা কাব ও পিএস অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক…