জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায় বায়ুদূষণ ও জলবায়ু
বাতাসের গুণগত মান ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে যৌথ গবেষণার ওপর গুরুত্ব আরোপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এ লক্ষ্যে গতকাল বুধবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে জাপানের শিবাউরা ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক ড. কাওয়াশিমা হিরোতোর সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস সালাম উপস্থিত ছিলেন। বৈঠকে উপাচার্য বলেন, নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিশ্বের সুনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে বায়ু দূষণ, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের ওপর যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করা অত্যন্ত জরুরি।
শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করতে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সম্পর্ক জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন ঢাবি ভিসি। তিনি ভবিষ্যতে এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম আরও বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পর্কিত খবর
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরা কর্মচারীর পুরষ্কার গ্রহণ করলেন…
ডিগ্রির ব্যবসা নয়, দক্ষতাভিত্তিক শিক্ষাই হবে ভবিষ্যৎ” — ববি হাজ্জাজ
৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান রাইটস সোসাইটি
পাংশায় শাপলা কাব ও পিএস অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক পর্যায়ে মূল্যায়ন…

জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায় বায়ুদূষণ ও জলবায়ু
বাতাসের গুণগত মান ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে যৌথ গবেষণার ওপর গুরুত্ব আরোপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এ লক্ষ্যে গতকাল বুধবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে জাপানের শিবাউরা ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক ড. কাওয়াশিমা হিরোতোর সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস সালাম উপস্থিত ছিলেন। বৈঠকে উপাচার্য বলেন, নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিশ্বের সুনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে বায়ু দূষণ, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের ওপর যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করা অত্যন্ত জরুরি।
শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করতে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সম্পর্ক জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন ঢাবি ভিসি। তিনি ভবিষ্যতে এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম আরও বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পর্কিত খবর
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরা কর্মচারীর পুরষ্কার…
ডিগ্রির ব্যবসা নয়, দক্ষতাভিত্তিক শিক্ষাই হবে ভবিষ্যৎ” —…
৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান…
পাংশায় শাপলা কাব ও পিএস অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক…