পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান রাইটস সোসাইটি
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি। প্রজেক্ট স্মাইল ২০২৬ নামক কর্মসূচির আওতায় সংগঠনটি রাজধানীর পথশিশু ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার এবং ঈদের নতুন পোশাক বিতরণ করেছে। এবার প্রায় অর্ধশত সুবিধাবঞ্চিত শিশু এই মানবিক আয়োজনের আনন্দ ভাগ করে নিয়েছে।
এই মানবিক কর্মসূচির অন্যতম বৈশিষ্ট্য ছিল অতিথি তালিকা। এখানে কোনো প্রথাগত বিশেষ অতিথি বা ভিআইপি ছিলেন না। আয়োজকদের মতে, যারা জীবনের কঠিন সংগ্রামে হাসিমুখে বেঁচে আছে, তারাই এই অনুষ্ঠানের প্রধান বা প্রকৃত ভিআইপি। সমাজের এই উপেক্ষিত মানুষগুলোর সঙ্গে একত্রে বসে ইফতার করার মাধ্যমে আনন্দ ভাগাভাগির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটির সদস্যরা।
সংগঠনটির সভাপতি জুনায়েদ মাসুদ জানান, রমজানের শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অনুদানের মাধ্যমে এই আয়োজনের প্রস্তুতি শুরু হয়। তিনি বলেন, প্রতিটি শিশুর স্বাভাবিক শৈশব এবং ঈদের নতুন জামা পাওয়ার অধিকার রয়েছে। তাদের মুখে হাসি ফোটাতে পেরে সংগঠনের সবাই অত্যন্ত আনন্দিত। এই উদ্যোগের মাধ্যমে সমাজের বিত্তবানদেরও দায়িত্বশীল হওয়ার বার্তা দিয়েছেন তারা।
সম্পর্কিত খবর
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরা কর্মচারীর পুরষ্কার গ্রহণ করলেন…
ডিগ্রির ব্যবসা নয়, দক্ষতাভিত্তিক শিক্ষাই হবে ভবিষ্যৎ” — ববি হাজ্জাজ
৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায় বায়ুদূষণ ও…
শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
পাংশায় শাপলা কাব ও পিএস অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক পর্যায়ে মূল্যায়ন…

পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান রাইটস সোসাইটি
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি। প্রজেক্ট স্মাইল ২০২৬ নামক কর্মসূচির আওতায় সংগঠনটি রাজধানীর পথশিশু ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার এবং ঈদের নতুন পোশাক বিতরণ করেছে। এবার প্রায় অর্ধশত সুবিধাবঞ্চিত শিশু এই মানবিক আয়োজনের আনন্দ ভাগ করে নিয়েছে।
এই মানবিক কর্মসূচির অন্যতম বৈশিষ্ট্য ছিল অতিথি তালিকা। এখানে কোনো প্রথাগত বিশেষ অতিথি বা ভিআইপি ছিলেন না। আয়োজকদের মতে, যারা জীবনের কঠিন সংগ্রামে হাসিমুখে বেঁচে আছে, তারাই এই অনুষ্ঠানের প্রধান বা প্রকৃত ভিআইপি। সমাজের এই উপেক্ষিত মানুষগুলোর সঙ্গে একত্রে বসে ইফতার করার মাধ্যমে আনন্দ ভাগাভাগির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটির সদস্যরা।
সংগঠনটির সভাপতি জুনায়েদ মাসুদ জানান, রমজানের শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অনুদানের মাধ্যমে এই আয়োজনের প্রস্তুতি শুরু হয়। তিনি বলেন, প্রতিটি শিশুর স্বাভাবিক শৈশব এবং ঈদের নতুন জামা পাওয়ার অধিকার রয়েছে। তাদের মুখে হাসি ফোটাতে পেরে সংগঠনের সবাই অত্যন্ত আনন্দিত। এই উদ্যোগের মাধ্যমে সমাজের বিত্তবানদেরও দায়িত্বশীল হওয়ার বার্তা দিয়েছেন তারা।
সম্পর্কিত খবর
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরা কর্মচারীর পুরষ্কার…
ডিগ্রির ব্যবসা নয়, দক্ষতাভিত্তিক শিক্ষাই হবে ভবিষ্যৎ” —…
৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায়…
শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
পাংশায় শাপলা কাব ও পিএস অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক…