জকসু নির্বাচন: গত তিন ঘণ্টায় হতাশাজনক ভোটার উপস্থিতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ মঙ্গলবার সকাল ৯টায় শুরু হয়েছে। তবে ভোট শুরুর পর প্রথম তিন ঘণ্টায় ক্যাম্পাসের অধিকাংশ কেন্দ্রেই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম।
বিভিন্ন বিভাগের ভোটকেন্দ্র পরিদর্শনে দেখা যায়, ফার্মেসি বিভাগের ৫০০ ভোটারের মধ্যে এই সময়ের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ১২০ জন। অর্থনীতি বিভাগে ৪২৪ জনের মধ্যে ভোট পড়েছে ১১০টি। এছাড়া সমাজকর্ম বিভাগে ৫১৯ জনের মধ্যে ৯৭ জন এবং আইন বিভাগে ৪৬৫ জনের মধ্যে ১৯০ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ফার্মেসি বিভাগে ব্যালট পেপারে স্বাক্ষরের কারণে কিছুটা সময় লাগায় ভোটের গতি কম ছিল বলে জানা গেছে।
নির্বাচনি কর্মকর্তারা মনে করছেন, দিন গড়ানোর সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে। আইন বিভাগের রিটার্নিং কর্মকর্তা ও সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান সাদি বলেছেন, ভোট গ্রহণ শুরুর দিকে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও বর্তমানে তা ক্রমশ বেড়ে চলেছে।
সম্পর্কিত খবর
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরা কর্মচারীর পুরষ্কার গ্রহণ করলেন…
ডিগ্রির ব্যবসা নয়, দক্ষতাভিত্তিক শিক্ষাই হবে ভবিষ্যৎ” — ববি হাজ্জাজ
৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায় বায়ুদূষণ ও…
শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান রাইটস সোসাইটি

Zufällige Strategien und lukrative Angebote rund um https://spinania-casino-24.web.app für erfahrene…
Experiența autentică la jocuri noroc online și https://nv-casino-online-57.onrender.com oferă divertisment…
আরও পড়ুন

জকসু নির্বাচন: গত তিন ঘণ্টায় হতাশাজনক ভোটার উপস্থিতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ মঙ্গলবার সকাল ৯টায় শুরু হয়েছে। তবে ভোট শুরুর পর প্রথম তিন ঘণ্টায় ক্যাম্পাসের অধিকাংশ কেন্দ্রেই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম।
বিভিন্ন বিভাগের ভোটকেন্দ্র পরিদর্শনে দেখা যায়, ফার্মেসি বিভাগের ৫০০ ভোটারের মধ্যে এই সময়ের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ১২০ জন। অর্থনীতি বিভাগে ৪২৪ জনের মধ্যে ভোট পড়েছে ১১০টি। এছাড়া সমাজকর্ম বিভাগে ৫১৯ জনের মধ্যে ৯৭ জন এবং আইন বিভাগে ৪৬৫ জনের মধ্যে ১৯০ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ফার্মেসি বিভাগে ব্যালট পেপারে স্বাক্ষরের কারণে কিছুটা সময় লাগায় ভোটের গতি কম ছিল বলে জানা গেছে।
নির্বাচনি কর্মকর্তারা মনে করছেন, দিন গড়ানোর সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে। আইন বিভাগের রিটার্নিং কর্মকর্তা ও সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান সাদি বলেছেন, ভোট গ্রহণ শুরুর দিকে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও বর্তমানে তা ক্রমশ বেড়ে চলেছে।
সম্পর্কিত খবর
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরা কর্মচারীর পুরষ্কার…
ডিগ্রির ব্যবসা নয়, দক্ষতাভিত্তিক শিক্ষাই হবে ভবিষ্যৎ” —…
৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায়…
শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান…