পাংশায় শাপলা কাব ও পিএস অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক পর্যায়ে মূল্যায়ন পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

প্রাইম বার্তা ডেস্ক
০৬ মার্চ ২০২৬ ৪:১৩ পিএম
পাংশায় শাপলা কাব ও পিএস অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক পর্যায়ে মূল্যায়ন পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের শাপলা কাব ও পিএস অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক পর্যায়ে মূল্যায়ন পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (০৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় পাংশা পৌর শহরের কাজী আব্দুল মাজেদ একাডেমিতে এ মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পাংশা ও কালুখালী উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ১৩৫ জন স্কাউট শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

এর মধ্যে শাপলা কাব অ্যাওয়ার্ডের জন্য ১০২ জন এবং পিএস অ্যাওয়ার্ডের জন্য ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শাপলা কাব অ্যাওয়ার্ডের লিখিত পরীক্ষা ৫০ নম্বরের এবং সময় ছিল ১ ঘণ্টা। অপরদিকে পিএস অ্যাওয়ার্ডের লিখিত পরীক্ষা ২০০ নম্বরের এবং সময় ছিল ২ ঘণ্টা।

 

লিখিত পরীক্ষা শেষে শাপলা কাব শিক্ষার্থীদের ভাইভা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি পিএস অ্যাওয়ার্ড প্রার্থীদের ভাইভা নেওয়া হয়।

 

মূল্যায়ন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন পাংশা উপজেলা স্কাউটসের কমিশনার ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম (সোহরাব), উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও কাজী আব্দুল মাজেদ একাডেমি এর প্রধান শিক্ষক মো. শাহাদত হোসেন, উপজেলা স্কাউটস্-এর সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন) মো. ফিরোজ হোসেন, রাজবাড়ী জেলা কাব লিডার মো. সাইফুল ইসলাম ও উপজেলা কাব লিডার অগ্রদূত চক্রবর্ত্তীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট লিডারবৃন্দ।

 

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...