শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
সারা বিশ্বে চলমান যুদ্ধ ও সংঘাতের মধ্যেও শান্তির বার্তা ছড়িয়ে দিলো হবিগঞ্জের কোমলমতি শিক্ষার্থীরা। বিশ্বজুড়ে শিশু হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ‘যুদ্ধ নয় শান্তি চাই’ প্রতিপাদ্যে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ ইকরা বাংলাদেশ স্কুল ও ইকরা দারুল উলূম মাদরাসার ছাত্র-ছাত্রীরা।
বুধবার (১১ মার্চ) সকালে হবিগঞ্জ ইকরা ক্যাম্পাসে এই গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়। শিশুদের একটি নিরাপদ ও মঙ্গলময় ভবিষ্যৎ নিশ্চিত করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানানো হয় এই কর্মসূচিতে। যুদ্ধবিরোধী প্রতিবাদলিপিতে বিশ্বকে বারুদমুক্ত ঘোষণা করার দাবি জানানো হয়।
এসময় অসম যুদ্ধের বিরুদ্ধে গঠিত প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা সাজিদুল ইসলাম, মুফতি সামিল আহমদ ওসমান, মাওলানা নাজমুল হাসান, হাফিজ হাফিজুর রহমান, সাইফুল ইসলাম, সাথী আক্তার এবং সুইটি আক্তারসহ অন্যান্যরা।
সম্পর্কিত খবর
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরা কর্মচারীর পুরষ্কার গ্রহণ করলেন…
ডিগ্রির ব্যবসা নয়, দক্ষতাভিত্তিক শিক্ষাই হবে ভবিষ্যৎ” — ববি হাজ্জাজ
৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায় বায়ুদূষণ ও…
পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান রাইটস সোসাইটি
পাংশায় শাপলা কাব ও পিএস অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক পর্যায়ে মূল্যায়ন…

আরও পড়ুন

শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
সারা বিশ্বে চলমান যুদ্ধ ও সংঘাতের মধ্যেও শান্তির বার্তা ছড়িয়ে দিলো হবিগঞ্জের কোমলমতি শিক্ষার্থীরা। বিশ্বজুড়ে শিশু হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ‘যুদ্ধ নয় শান্তি চাই’ প্রতিপাদ্যে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ ইকরা বাংলাদেশ স্কুল ও ইকরা দারুল উলূম মাদরাসার ছাত্র-ছাত্রীরা।
বুধবার (১১ মার্চ) সকালে হবিগঞ্জ ইকরা ক্যাম্পাসে এই গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়। শিশুদের একটি নিরাপদ ও মঙ্গলময় ভবিষ্যৎ নিশ্চিত করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানানো হয় এই কর্মসূচিতে। যুদ্ধবিরোধী প্রতিবাদলিপিতে বিশ্বকে বারুদমুক্ত ঘোষণা করার দাবি জানানো হয়।
এসময় অসম যুদ্ধের বিরুদ্ধে গঠিত প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা সাজিদুল ইসলাম, মুফতি সামিল আহমদ ওসমান, মাওলানা নাজমুল হাসান, হাফিজ হাফিজুর রহমান, সাইফুল ইসলাম, সাথী আক্তার এবং সুইটি আক্তারসহ অন্যান্যরা।
সম্পর্কিত খবর
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরা কর্মচারীর পুরষ্কার…
ডিগ্রির ব্যবসা নয়, দক্ষতাভিত্তিক শিক্ষাই হবে ভবিষ্যৎ” —…
৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায়…
পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান…
পাংশায় শাপলা কাব ও পিএস অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক…