জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রাইম বার্তা অনলাইন
০৯ আগস্ট ২০২৬ ২:২৪ এএম
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহী। শনিবার রাত ৯টার দিকে মহাখালী থেকে আসা একটি কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ভ্যান চালককে আটকে রেখে মারধর করেছেন বলে জানা গেছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ এবং এর চালককে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর গেটের মোড়ে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি মোটরসাইকেলকে চাপা দেয়। ট্রাফিক সার্জেন্ট সোহেল রানা অভিযোগ করেছেন, দুর্ঘটনার পর চালক নিহতকে বাঁচানোর কোনো চেষ্টাই করেননি। এ ঘটনায় ওই এলাকায় সাময়িক যানজটেরও সৃষ্টি হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...