রাশমিকা-বিজয়ের বিয়ে নিয়ে জোর গুঞ্জন, বাড়িতে চলছে জমকালো প্রস্তুতি

প্রাইম বার্তা অনলাইন
২০ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৪৫ এএম
রাশমিকা-বিজয়ের বিয়ে নিয়ে জোর গুঞ্জন, বাড়িতে চলছে জমকালো প্রস্তুতি

দক্ষিণ ভারতের দুই জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোণ্ডার বিয়ের খবরে সরগরম বিনোদন দুনিয়া। অনেক দিন ধরেই এই জুটির বিবাহ নিয়ে নানা জল্পনা-কল্পনা চললেও সম্প্রতি বিজয়ের হায়দরাবাদের বাড়ির একটি ভিডিও ভাইরাল হওয়ায় তা আরও উস্কে দিয়েছে। ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তারা।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, বিজয়ের বিলাসবহুল বাড়িটি এখন জমকালো আলোকসজ্জায় সেজে উঠেছে। বাড়ির ভেতরে কর্মীদের ব্যাপক ব্যস্ততাও লক্ষ্য করা গেছে। পরিচ্ছন্নতার কাজ থেকে শুরু করে তাঁবু টানানো পর্যন্ত নানা ধরনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এছাড়াও বাড়ির বিভিন্ন স্থানে অসংখ্য ফেয়ারি লাইট লাগানো হয়েছে। এই সবকিছুই যেন তাদের আসন্ন বিয়ের ইঙ্গিত দিচ্ছে।

এদিকে, কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিয়ের আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়ে, যা নিয়েও আলোচনা তৈরি হয়েছে। ওই কার্ডে বিয়ের তারিখ ২৬ ফেব্রুয়ারি উল্লেখ করা হয়েছে। আমন্ত্রণপত্র অনুযায়ী, ঘনিষ্ঠ পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে ব্যক্তিগতভাবে বিয়ের আয়োজন করা হবে। এরপর ৪ মার্চ সন্ধ্যা ৭টায় হায়দরাবাদের তাজ কৃষ্ণ হোটেলে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। তবে এই তথ্যের সত্যতা এখনও নিশ্চিত করেননি দুই তারকার কেউ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...