হাসিনা কার্ড আর বন্ধুত্ব একসঙ্গে চলবে না: ভারতকে স্পষ্ট বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভারতের মাটিতে বসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব বক্তব্য দিচ্ছেন, তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকিস্বরূপ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে হলে ভারতকে অবশ্যই হাসিনাকে এমন সুযোগ দেওয়া বন্ধ করতে হবে। তার মতে, ‘হাসিনা কার্ড’ খেলা এবং ঢাকার সঙ্গে বন্ধুত্ব দুটো পরস্পরবিরোধী বিষয় এবং একইসাথে এটি চলতে পারে না।
শনিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট হলে ‘জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী প্রশ্ন রাখেন, ভারত যদি শেখ হাসিনার সঙ্গে বারবার বৈঠক ও মিডিয়ায় কথা বলার সুযোগ দেয়, তবে তারা কীভাবে দাবি করতে পারে যে তারা তার বক্তব্যের সঙ্গে নেই? তিনি একে কূটনৈতিকভাবে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ জানান, আওয়ামী লীগ হওয়ার প্রশ্নই ওঠে না, বরং বাংলাদেশ নিজেদের স্বার্থে পারস্পরিক সম্মান ও সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায়। তিনি আশা করেন, ভারতের নীতিনির্ধারকেরা বুঝতে পারবেন যে অতীতের কার্ড খেলা দুই দেশের মধ্যকার বিদ্যমান আন্তঃনির্ভরতা ও বন্ধুত্বের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

