বাঁশখালীতে খাল খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের ঘোষণা মন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
০৮ আগস্ট ২০২৬ ৩:৫৫ পিএম
বাঁশখালীতে খাল খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের ঘোষণা মন্ত্রীর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলাকে বার্ষিক বন্যার কবল থেকে স্থায়ীভাবে মুক্ত রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, খাল খনন এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে এই এলাকার জনসাধারণের বন্যা দুর্ভোগ লাগব হবে। শনিবার (৮ আগস্ট) উপজেলার বন্যাক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাঁশখালীর বিভিন্ন খাল দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে সামান্য বৃষ্টিতেই এলাকা প্লাবিত হয়। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য খালগুলো পুনঃখনন করে পানিপ্রবাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া পাহাড়ি ঢলের আক্রমণ থেকে বসতবাড়ি রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। তিনি জোর দিয়ে বলেন, বাঁশখালীবাসীকে প্রতি বছর বন্যার সাথে লড়াই করতে হবে না।

এদিকে আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন উপলক্ষে বাহারছড়ায় জনসভাস্থল পরিদর্শন করেন ত্রাণমন্ত্রী। এ সময় স্থানীয় সংসদ সদস্য জহিরুল ইসলাম ও বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...