শান্তি ও ঐক্যের বন্ধনে শ্যামপুর গড়বেন বিএনপি প্রার্থী রবিন
ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন শান্তি, ঐক্য এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর শ্যামপুরে নিজ বাসভবনে এক অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় জাতীয় স্বার্থকে সবার উর্ধ্বে রেখে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
তিনি বলেন, দলীয় রাজনীতির চেয়ে এলাকার মানুষের কথা তার কাছে অগ্রাধিকার পাবে। শ্যামপুর থেকে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং কিশোর গ্যাংকে নির্মূল করা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি শ্যামপুরে ন্যায়বিচার নিশ্চিত করতে চান। শৈশবের সেই সামাজিক বন্ধন ফিরিয়ে আনার পাশাপাশি গ্যাস সংযোগ, জলাবদ্ধতা দূরীকরণ এবং সরকারি হাসপাতাল স্থাপনের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান করবেন বলে জানান তিনি। এর আগে তার পরিবার ২০০১ সাল থেকে সামাজিক বন্ধন রক্ষায় একটি কমিউনিটি সেন্টার পরিচালনা করে আসছে।
প্রতিশোধের রাজনীতি পরিহার করে সবাইকে নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তানভীর আহমেদ রবিন বলেন, তিনি চায় পরবর্তী প্রজন্ম শ্যামপুরের ঐতিহ্য ও সৌহার্দ্য উপভোগ করুক। এলাকার মানুষের ঐক্য ফিরিয়ে আনতে মুরুব্বিদের সহযোগিতা কামনা করেন তিনি। রাত-দিন পরিশ্রম করে শ্যামপুরকে আবারও শান্তির নিরাপদ আবাস হিসেবে প্রতিষ্ঠিত করাই তার মূল লক্ষ্য।
সম্পর্কিত খবর
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের ঘোষণা বিপ্লবী…
জিয়ার ঘোষণার সত্যতা মেনে নিন, বাড়িতে এসে এসিআর দেখুন: কর্ণেল…

আরও পড়ুন

শান্তি ও ঐক্যের বন্ধনে শ্যামপুর গড়বেন বিএনপি প্রার্থী রবিন
ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন শান্তি, ঐক্য এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর শ্যামপুরে নিজ বাসভবনে এক অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় জাতীয় স্বার্থকে সবার উর্ধ্বে রেখে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
তিনি বলেন, দলীয় রাজনীতির চেয়ে এলাকার মানুষের কথা তার কাছে অগ্রাধিকার পাবে। শ্যামপুর থেকে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং কিশোর গ্যাংকে নির্মূল করা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি শ্যামপুরে ন্যায়বিচার নিশ্চিত করতে চান। শৈশবের সেই সামাজিক বন্ধন ফিরিয়ে আনার পাশাপাশি গ্যাস সংযোগ, জলাবদ্ধতা দূরীকরণ এবং সরকারি হাসপাতাল স্থাপনের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান করবেন বলে জানান তিনি। এর আগে তার পরিবার ২০০১ সাল থেকে সামাজিক বন্ধন রক্ষায় একটি কমিউনিটি সেন্টার পরিচালনা করে আসছে।
প্রতিশোধের রাজনীতি পরিহার করে সবাইকে নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তানভীর আহমেদ রবিন বলেন, তিনি চায় পরবর্তী প্রজন্ম শ্যামপুরের ঐতিহ্য ও সৌহার্দ্য উপভোগ করুক। এলাকার মানুষের ঐক্য ফিরিয়ে আনতে মুরুব্বিদের সহযোগিতা কামনা করেন তিনি। রাত-দিন পরিশ্রম করে শ্যামপুরকে আবারও শান্তির নিরাপদ আবাস হিসেবে প্রতিষ্ঠিত করাই তার মূল লক্ষ্য।
সম্পর্কিত খবর
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী…
শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের…
জিয়ার ঘোষণার সত্যতা মেনে নিন, বাড়িতে এসে এসিআর…