জিয়ার ঘোষণার সত্যতা মেনে নিন, বাড়িতে এসে এসিআর দেখুন: কর্ণেল অলি

প্রাইম বার্তা অনলাইন
২৭ মার্চ ২০২৬ ৫:২৭ এএম
জিয়ার ঘোষণার সত্যতা মেনে নিন, বাড়িতে এসে এসিআর দেখুন: কর্ণেল অলি

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বক্তব্যের সত্যতা যাচাই করতে সবাইকে তার বাসায় আমন্ত্রণ জানিয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, বিদ্রোহ চলাকালে সংবিধান মানা হয় না এবং ১৯৭১ সালে যা ঘটেছিল তার সব প্রমাণ এখনো সংরক্ষিত আছে। বুধবার জাতীয় প্রেসক্লাবে জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামের এক জনসভায় জামায়াত আমির যে বক্তব্য দিয়েছিলেন তা সত্য বলে দাবি করেন এই মুক্তিযোদ্ধা। তিনি বলেন, শফিকুর রহমান বলেছিলেন অলি আহমদ ‘উই রিভল্ট’ বলে চিৎকার দিয়েছিলেন এবং জিয়াউর রহমানকে সামনে নিয়ে গিয়েছিলেন, যা জিয়াউর রহমানের নিজস্ব এসিআর বা বার্ষিক গোপন রিপোর্টে উল্লেখ রয়েছে। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, সত্যকে গ্রহণ করা মানুষের স্বভাব। যারা ইংরেজি জানেন না তারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়ে আসতে পারেন অথবা আমার বাসায় এসে ওই নথি দেখতে পারেন। চাকরি থেকে অবসরের সময় তিনি অরিজিনাল কপিটি নিয়ে এসেছিলেন বলেও জানান তিনি।

অলি আহমদ বলেন, দেশ স্বাধীন করার জন্য তিনি যে বিদ্রোহ করেছিলেন তা কোনো সংবিধান মেনে হয়নি। তিনি বলেন, জামায়াত আমিরকে টিটকারি মারার আগে ইতিহাসের এই সত্য মেনে নেওয়া উচিত। এছাড়াও তিনি মন্তব্য করেন, মুক্তিযুদ্ধের পর থেকে কেবল জিয়াউর রহমানের শাসনামল ছাড়া অন্য কোনো সময়েই প্রশাসনের দলীয়করণ বন্ধ হয়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...