জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণতন্ত্রের বিকল্প নেই: ড. মঈন খান

প্রাইম বার্তা অনলাইন
২৭ মার্চ ২০২৬ ৫:২০ এএম
জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণতন্ত্রের বিকল্প নেই: ড. মঈন খান

গণতন্ত্র হচ্ছে এমন একটি শক্তি, যা সাধারণ মানুষের কল্যাণে কাজ করে এবং তাদের অধিকার আদায়ে অপরিহার্য ভূমিকা পালন করে। জনগণের এই অধিকার বাস্তবায়নে বিএনপি গভীরভাবে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, গণতন্ত্র ছাড়া জনগণের মুক্তি ও অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পলাশ থানা বিএনপি এবং ঘোড়াশাল পৌর বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।

ড. মঈন খান তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে মানুষের কথা বলার অধিকার এবং ভোটের অধিকার কোনোভাবেই হারিয়ে যেতে দেওয়া যাবে না। তিনি উল্লেখ করেন, গণমাধ্যম ও আইনের শাসন পুনর্প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল একটি সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পলাশ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, থানা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূইয়া এবং ছাত্রদল নেতা নাজমুল হোসেন সোহেল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...