শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের ঘোষণা বিপ্লবী পরিষদের

প্রাইম বার্তা অনলাইন
২৭ মার্চ ২০২৬ ৫:২৯ এএম
শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের ঘোষণা বিপ্লবী পরিষদের

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় সংগঠনের আহ্বায়ক খোমেনী ইহসান বলেছেন, স্বাধীনতার ঘোষণা ও রাষ্ট্র পরিচালনার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রকৃত নায়ক। তিনি নতুন প্রজন্মকে শহীদ জিয়ার আদর্শ ধারণ করার আহ্বান জানান।

বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত এই স্বাধীনতা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে খোমেনী ইহসান ঐতিহাসিক নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ জিয়ার ঘোষণার মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের সময় একটি চক্র দেশকে ভারতের কাছে তুলে দেওয়ার পাঁয়তারা করে। স্বাধীনতার পর আওয়ামী লীগ ভারতের ইশারায় গণবিরোধী সংবিধান প্রণয়ন করে, যার ফলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনা অভ্যুত্থান ঘটে এবং পরবর্তীতে ৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমে শহীদ জিয়া রাষ্ট্রের হাল ধরেন ও দেশকে সঠিক পথে ফেরান।

খোমেনী ইহসান শহীদ জিয়াকে একমাত্র আদর্শ মুসলিম শাসক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রপতি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, জিয়া সংবিধানে বিসমিল্লাহ অন্তর্ভুক্ত করেছেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং ভারতীয় আধিপত্যমুক্ত করে সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন। এছাড়া তিনি মধ্যপ্রাচ্যে শ্রমিক পাঠিয়ে রেমিট্যান্স এবং গার্মেন্টস শিল্পের ভিত্তি স্থাপন করেছিলেন। অনুষ্ঠানে নতুন মুসলিম জাতীয়তাবাদী দল গঠনের ঘোষণা দেওয়া হয়, যারা শহীদ জিয়ার আদর্শকে ‘জিয়া-পথ’ হিসেবে গ্রহণ করে গবেষণা চালাবে।

স্বাধীনতা উৎসবে বিশেষ দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আরও বক্তব্য রাখেন জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব গালীব ইহসান, সদস্য সাইদুল ইসলাম, বায়েজিদ বোস্তামী ও ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান প্রমুখ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...