ময়মনসিংহ-১: ঘোড়া প্রতীকের সালমান এগিয়ে, ধানের শীষের প্রিন্স পিছিয়ে

প্রাইম বার্তা অনলাইন
১২ ফেব্রুয়ারি ২০২৬ ৮:২৫ পিএম
ময়মনসিংহ-১: ঘোড়া প্রতীকের সালমান এগিয়ে, ধানের শীষের প্রিন্স পিছিয়ে

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে শুরুতেই ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সালমান ওমর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত অনির্দিষ্ট ফলাফলে দেখা যায়, ১৪৩টি কেন্দ্রের মধ্যে ৫৩টি কেন্দ্রের ফলাফলে ঘোড়া প্রতীকের এই প্রার্থী ৪০ হাজার ৯৪০ ভোট পেয়ে শীর্ষে অবস্থান করছেন। অপরদিকে, দলীয় প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধানের শীষ প্রতীক নিয়ে ৩১ হাজার ২৪২ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

এদিন সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় এবং বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তা অব্যাহত থাকে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ভোটার উপস্থিতি কম হলেও দিন গড়ানোর সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।

বিশেষ করে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে তরুণ ভোটাররা ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ব্যাপক উৎসাহ দেখিয়েছেন। দিনভর কেন্দ্রগুলোতে নারী-পুরুষ নির্বিশেষে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ময়মনসিংহ আসনে বিদ্রোহী প্রার্থীর এই বিশাল লিড নির্বাচনী মহলে আলোচনার সৃষ্টি করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...