এক্স হ্যাকিং: বঙ্গভবনের কর্মী গ্রেপ্তার, পুলিশকে ধন্যবাদ শফিকুর রহমানের
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ভেরিফাইড এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অল্প সময়ের মধ্যে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে গত ৩১ জানুয়ারি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর ও বিতর্কিত একটি পোস্ট ভাইরাল হয়। ওই সময় দলটির পক্ষ থেকে দাবি করা হয়, সাইবার হামলার মাধ্যমে অ্যাকাউন্টটি হ্যাক করে এই পোস্ট করা হয়েছে।
বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, অপরাধী গ্রেপ্তারের ফলে এখন তিনি ন্যায়বিচার পাওয়ার আশা করেন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে এ ধরনের কঠোর আইনি পদক্ষেপের বিকল্প নেই। তিনি আরও বলেন, এই ঘটনা থেকে অন্যরা যাতে শিক্ষা নেয় এবং ভবিষ্যতে এমন অপরাধ না করে, সেজন্য আইনের প্রয়োগ নিশ্চিত করা জরুরি।
সম্পর্কিত খবর
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের ঘোষণা বিপ্লবী…
জিয়ার ঘোষণার সত্যতা মেনে নিন, বাড়িতে এসে এসিআর দেখুন: কর্ণেল…

আরও পড়ুন

এক্স হ্যাকিং: বঙ্গভবনের কর্মী গ্রেপ্তার, পুলিশকে ধন্যবাদ শফিকুর রহমানের
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের ভেরিফাইড এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অল্প সময়ের মধ্যে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে গত ৩১ জানুয়ারি শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর ও বিতর্কিত একটি পোস্ট ভাইরাল হয়। ওই সময় দলটির পক্ষ থেকে দাবি করা হয়, সাইবার হামলার মাধ্যমে অ্যাকাউন্টটি হ্যাক করে এই পোস্ট করা হয়েছে।
বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, অপরাধী গ্রেপ্তারের ফলে এখন তিনি ন্যায়বিচার পাওয়ার আশা করেন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে এ ধরনের কঠোর আইনি পদক্ষেপের বিকল্প নেই। তিনি আরও বলেন, এই ঘটনা থেকে অন্যরা যাতে শিক্ষা নেয় এবং ভবিষ্যতে এমন অপরাধ না করে, সেজন্য আইনের প্রয়োগ নিশ্চিত করা জরুরি।
সম্পর্কিত খবর
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী…
শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের…
জিয়ার ঘোষণার সত্যতা মেনে নিন, বাড়িতে এসে এসিআর…