বিএনপি-জামায়াতের প্রলোভনে বিভ্রান্ত হবেন না: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ক্ষমতার মোহে বিএনপি ও জামায়াতে ইসলামী এখন জনগণের সামনে নানা ধরনের প্রলোভন তুলে ধরছে। দেশের মানুষ তাদের আগেও দেখেছে এবং তাদের কাছ থেকে নতুন করে পাওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই। সোমবার কুমিল্লার লাকসামে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, বিএনপির শাসনামলে বাংলাদেশ সারা বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। অপরদিকে জামায়াতের নেতৃত্বাধীন জোট বিএনপির সাথে দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও এখন তারা প্রচলিত আইনেই দেশ পরিচালনার ঘোষণা দিয়েছে, শরিয়াহ আইন প্রয়োগের কথা বলছে না। তিনি উল্লেখ করেন, দেশের রাজনীতিতে ক্ষমতার পালাবদলের সময় এক শ্রেণীর মানুষ দেশ ছেড়ে পালিয়ে যায় এবং অন্যদিকে ফাঁসির আসামিরাও বেকসুর খালাস পেয়ে যায়। এই পরিস্থিতি থেকে পরিবর্তন আনতে হবে।
তিনি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী সেলিম মাহমুদকে বিজয়ী করতে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।
সম্পর্কিত খবর
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের ঘোষণা বিপ্লবী…
জিয়ার ঘোষণার সত্যতা মেনে নিন, বাড়িতে এসে এসিআর দেখুন: কর্ণেল…

আরও পড়ুন

বিএনপি-জামায়াতের প্রলোভনে বিভ্রান্ত হবেন না: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ক্ষমতার মোহে বিএনপি ও জামায়াতে ইসলামী এখন জনগণের সামনে নানা ধরনের প্রলোভন তুলে ধরছে। দেশের মানুষ তাদের আগেও দেখেছে এবং তাদের কাছ থেকে নতুন করে পাওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই। সোমবার কুমিল্লার লাকসামে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, বিএনপির শাসনামলে বাংলাদেশ সারা বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। অপরদিকে জামায়াতের নেতৃত্বাধীন জোট বিএনপির সাথে দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও এখন তারা প্রচলিত আইনেই দেশ পরিচালনার ঘোষণা দিয়েছে, শরিয়াহ আইন প্রয়োগের কথা বলছে না। তিনি উল্লেখ করেন, দেশের রাজনীতিতে ক্ষমতার পালাবদলের সময় এক শ্রেণীর মানুষ দেশ ছেড়ে পালিয়ে যায় এবং অন্যদিকে ফাঁসির আসামিরাও বেকসুর খালাস পেয়ে যায়। এই পরিস্থিতি থেকে পরিবর্তন আনতে হবে।
তিনি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী সেলিম মাহমুদকে বিজয়ী করতে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।
সম্পর্কিত খবর
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী…
শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের…
জিয়ার ঘোষণার সত্যতা মেনে নিন, বাড়িতে এসে এসিআর…