সূক্ষ্ম কারচুপির অপচেষ্টা, জয় ছিনিয়ে আনবে জনতা: দুলু
নাটোর-২ আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, বিএনপির নিরঙ্কুশ বিজয় ঠেকাতে ক্ষমতাসীন মহল সূক্ষ্ম কৌশলে কারচুপির পথ বেছে নিয়েছে। তবে এবার জনগণ সজাগ রয়েছে এবং কোনো ষড়যন্ত্রই তাদের ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। গতকাল সোমবার নাটোরের নলডাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
দীর্ঘ প্রায় দেড় যুগের আওয়ামী লীগ শাসনামলের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, গত ১৮ বছর ধরে দেশে গুম, খুন এবং লুটপাটের মাধ্যমে এক শোষণের রাজত্ব কায়েম হয়েছিল। সাধারণ মানুষের ভোটের অধিকার ও ভাতের অধিকার উভয়ই তারা হরণ করেছে। তবে এখন সময় পাল্টেছে। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসে জনসংযোগ শুরু করায় দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ এখন ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি ক্ষমতায় আসবে এবং ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করবে।
এসময় পথসভাগুলোতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন হাফিজ, শহীদুল্লাহ সোহেল, প্রযুক্তি বিষয়ক কমিটির আহ্বায়ক রাসেল আহম্মেদ রনি, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি এবং শ্রমিক নেতা শফিকুল ইসলাম বুলবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পর্কিত খবর
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের ঘোষণা বিপ্লবী…
জিয়ার ঘোষণার সত্যতা মেনে নিন, বাড়িতে এসে এসিআর দেখুন: কর্ণেল…

আরও পড়ুন

সূক্ষ্ম কারচুপির অপচেষ্টা, জয় ছিনিয়ে আনবে জনতা: দুলু
নাটোর-২ আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, বিএনপির নিরঙ্কুশ বিজয় ঠেকাতে ক্ষমতাসীন মহল সূক্ষ্ম কৌশলে কারচুপির পথ বেছে নিয়েছে। তবে এবার জনগণ সজাগ রয়েছে এবং কোনো ষড়যন্ত্রই তাদের ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। গতকাল সোমবার নাটোরের নলডাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
দীর্ঘ প্রায় দেড় যুগের আওয়ামী লীগ শাসনামলের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, গত ১৮ বছর ধরে দেশে গুম, খুন এবং লুটপাটের মাধ্যমে এক শোষণের রাজত্ব কায়েম হয়েছিল। সাধারণ মানুষের ভোটের অধিকার ও ভাতের অধিকার উভয়ই তারা হরণ করেছে। তবে এখন সময় পাল্টেছে। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসে জনসংযোগ শুরু করায় দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ এখন ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি ক্ষমতায় আসবে এবং ৩১ দফার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করবে।
এসময় পথসভাগুলোতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, হাফিজ উদ্দিন হাফিজ, শহীদুল্লাহ সোহেল, প্রযুক্তি বিষয়ক কমিটির আহ্বায়ক রাসেল আহম্মেদ রনি, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি এবং শ্রমিক নেতা শফিকুল ইসলাম বুলবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পর্কিত খবর
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী…
শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের…
জিয়ার ঘোষণার সত্যতা মেনে নিন, বাড়িতে এসে এসিআর…