জুলাই বিপ্লবের স্বপ্ন নিয়ে ইসলামী আন্দোলনের নির্বাচনী ইশতেহার বুধবার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল ৩টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ইশতেহার প্রকাশ করা হবে। শনিবার (৩০ জানুয়ারি) দলের আমির মুফতি রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জানান, ‘জনপ্রত্যাশার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে এবারের ইশতেহার তৈরি করা হয়েছে। এতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং পুরনো রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তে শরিয়াহ ভিত্তিক ‘নয়া বন্দোবস্ত’ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হবে। এছাড়া যুবকদের কর্মসংস্থান, সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সম্মানজনক পররাষ্ট্র নীতির বিষয়গুলোও এতে স্থান পাবে।
আগামী বুধবারের সংবাদ সম্মেলনে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইশতেহারের বিস্তারিত তুলে ধরবেন। এসময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের গুণীজনরা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সম্পর্কিত খবর
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের ঘোষণা বিপ্লবী…
জিয়ার ঘোষণার সত্যতা মেনে নিন, বাড়িতে এসে এসিআর দেখুন: কর্ণেল…

আরও পড়ুন

জুলাই বিপ্লবের স্বপ্ন নিয়ে ইসলামী আন্দোলনের নির্বাচনী ইশতেহার বুধবার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল ৩টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ইশতেহার প্রকাশ করা হবে। শনিবার (৩০ জানুয়ারি) দলের আমির মুফতি রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জানান, ‘জনপ্রত্যাশার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে এবারের ইশতেহার তৈরি করা হয়েছে। এতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং পুরনো রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তে শরিয়াহ ভিত্তিক ‘নয়া বন্দোবস্ত’ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হবে। এছাড়া যুবকদের কর্মসংস্থান, সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সম্মানজনক পররাষ্ট্র নীতির বিষয়গুলোও এতে স্থান পাবে।
আগামী বুধবারের সংবাদ সম্মেলনে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইশতেহারের বিস্তারিত তুলে ধরবেন। এসময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের গুণীজনরা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সম্পর্কিত খবর
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী…
শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের…
জিয়ার ঘোষণার সত্যতা মেনে নিন, বাড়িতে এসে এসিআর…