ভোলা-১ আসনে পার্থের বড় প্রতিশ্রুতি, সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে
ভোলা-১ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, গত দেড় যুগ ধরে দলের নেতাকর্মীরা গুম, খুন এবং কারাবন্দি হওয়াসহ বিভিন্ন নির্যাতন সহ্য করেছেন। তিনি অঙ্গীকার করেছেন যে, তিনি নির্বাচিত হলে সকল ধর্মের মানুষ নিরাপদে থাকবে এবং কোনো অন্যায় হতে দেওয়া হবে না।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের চৌমহনী মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সংখ্যালঘুদের উদ্দেশ্য করে বলেন, হিন্দু সম্প্রদায় এদেশের মাটির সন্তান এবং তাদের ওপর আর কোনো অত্যাচার করতে দেওয়া হবে না। তিনি জানান, একজন সত্যিকারের মুসলমানের কাছে অন্য ধর্মের মানুষ নিরাপদ। তিনি টেন্ডারবাজি, জমি দখল এবং সালিশের নামে টাকা আদায়ের মতো অপকর্ম বন্ধে কঠোর অবস্থানের কথা জানান।
বিজেপির এই শীর্ষ নেতা ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ভোলার সার্বিক উন্নয়নের জন্য সংসদের প্রথম অধিবেশন থেকেই জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। এসময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পর্কিত খবর
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের ঘোষণা বিপ্লবী…
জিয়ার ঘোষণার সত্যতা মেনে নিন, বাড়িতে এসে এসিআর দেখুন: কর্ণেল…

আরও পড়ুন

ভোলা-১ আসনে পার্থের বড় প্রতিশ্রুতি, সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে
ভোলা-১ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, গত দেড় যুগ ধরে দলের নেতাকর্মীরা গুম, খুন এবং কারাবন্দি হওয়াসহ বিভিন্ন নির্যাতন সহ্য করেছেন। তিনি অঙ্গীকার করেছেন যে, তিনি নির্বাচিত হলে সকল ধর্মের মানুষ নিরাপদে থাকবে এবং কোনো অন্যায় হতে দেওয়া হবে না।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের চৌমহনী মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সংখ্যালঘুদের উদ্দেশ্য করে বলেন, হিন্দু সম্প্রদায় এদেশের মাটির সন্তান এবং তাদের ওপর আর কোনো অত্যাচার করতে দেওয়া হবে না। তিনি জানান, একজন সত্যিকারের মুসলমানের কাছে অন্য ধর্মের মানুষ নিরাপদ। তিনি টেন্ডারবাজি, জমি দখল এবং সালিশের নামে টাকা আদায়ের মতো অপকর্ম বন্ধে কঠোর অবস্থানের কথা জানান।
বিজেপির এই শীর্ষ নেতা ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ভোলার সার্বিক উন্নয়নের জন্য সংসদের প্রথম অধিবেশন থেকেই জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। এসময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পর্কিত খবর
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী…
শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের…
জিয়ার ঘোষণার সত্যতা মেনে নিন, বাড়িতে এসে এসিআর…