টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকারে তারেক রহমান: দেশ পুনর্গঠনের প্রত্যয়

প্রাইম বার্তা অনলাইন
২৯ জানুয়ারি ২০২৬ ৫:৪৫ এএম
টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকারে তারেক রহমান: দেশ পুনর্গঠনের প্রত্যয়

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে প্রথমবারের মতো আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকার দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নিজের বাসভবনের সামনের বাগানে বসে বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনকে তিনি জানান, দেশের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও এখন তিনি সরাসরি জাতির কাছে কথা বলছেন।

সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, তিনি খুব ভালো বক্তা নন তবে দায়িত্ব এলে তা পালনে সর্বোচ্চ চেষ্টা করেন। দেশে ফেরার মাত্র পাঁচ দিন পর তার মা খালেদা জিয়ার মৃত্যু তাকে গভীরভাবে ব্যথিত করেছে। মায়ের মৃত্যুর পর রাজধানীতে মানুষের ঢল দেখে তিনি আপ্লুত হয়েছেন। তার মায়ের কাছ থেকে পাওয়া দায়িত্ববোধই এখন তাকে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নেতৃত্ব দিতে অনুপ্রাণিত করছে। তিনি নিজেকে পুরোনো রাজনৈতিক অভিজাত শ্রেণি এবং তরুণ প্রজন্মের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে দেখছেন।

বর্তমানে দেশের অর্থনীতি বহুমুখী সংকটের মুখে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় আমদানি ও জ্বালানি সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। তরুণদের মধ্যে বেকারত্বের হার ১৩ দশমিক ৫ শতাংশ যা উদ্বেগজনক। তবে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, বিএনপির প্রতি জনসমর্থন প্রায় ৭০ শতাংশ, যা তাকে নতুন দায়িত্ব পালনের পথ সুগম করতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...