ফেব্রুয়ারিতে ব্যালটে বিপ্লব, সন্ত্রাসীদের লাল কার্ড

প্রাইম বার্তা অনলাইন
২৭ জানুয়ারি ২০২৬ ৩:৩১ এএম
ফেব্রুয়ারিতে ব্যালটে বিপ্লব, সন্ত্রাসীদের লাল কার্ড

চুয়াডাঙ্গার টাউন মাঠে এক নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে একাদশ দলের ঐক্য অর্থাৎ ২২টি হাত এক হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলে এই অন্যায়কে লাল কার্ড দেখাতে হবে।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, দেশের মানুষের জীবনের চেয়ে মা-বোনদের সম্মান অনেক বেশি মূল্যবান। তিনি সতর্ক করে বলেন, নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নারীদের সাথে কেউ অমানবিক আচরণ করলে তার পরিণতি ভুগতে হবে। জামায়াত নেতা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একটি ব্যালট বিপ্লব সংঘটিত হবে, যেমনটা গত ৫ আগস্ট বুলেটের বিরুদ্ধে বিপ্লব হয়েছিল। তিনি যুব সমাজকে পুরনো ও বস্তাপচা রাজনীতি প্রত্যাখ্যান করার ডাক দেন।

এসময় তিনি চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিনের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিগবা, এনসিপি নেতা মোল্লা মো. ফারুক এহসান এবং এবি পার্টির আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...