রাজবাড়ী-২ আসনে আইনি জটিলতা কাটিয়ে প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা

প্রাইম বার্তা ডেস্ক
২২ জানুয়ারি ২০২৬ ১০:০০ পিএম
রাজবাড়ী-২ আসনে আইনি জটিলতা কাটিয়ে প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে নির্বাচনী ও গণভোটের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আইনি জটিলতার কারণে রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা ওরফে সোহেল রানা রাজের প্রতীক বরাদ্দ পেতে কিছুটা বিলম্ব হয়।

 

রাজবাড়ী-২ সংসদীয় আসন (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) থেকে নির্বাচনে অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লার প্রার্থিতা মহামান্য হাইকোর্টের বিশেষ আদেশে বৈধ ঘোষণা করা হয়। রিট পিটিশন নং–৭৫৯-এর শুনানি শেষে হাইকোর্ট এই আদেশ প্রদান করেন।

 

সকল আইনি জটিলতা নিষ্পত্তির পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সুলতানা আক্তার স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লার হাতে আনুষ্ঠানিকভাবে ‘ফুটবল’ প্রতীক তুলে দেন।

 

আদালতের এই রায়ের মাধ্যমে সোহেল মোল্লার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে থাকা সকল বাধা অপসারিত হয় এবং তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতিযোগিতায় ফিরে আসেন।

রায়ের প্রতিক্রিয়ায় স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা মহামান্য হাইকোর্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ন্যায়বিচারের প্রতি আমার আস্থা ছিল। মহামান্য হাইকোর্ট সেই ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন। আমি আদালত, আমার আইনজীবী ও সকল শুভানুধ্যায়ীকে আন্তরিক ধন্যবাদ জানাই। এখন আমি জনগণের কাছে যেতে চাই, তাদের ভালোবাসা ও ভোট নিয়ে জয়ী হতে চাই। রাজবাড়ী-২ আসনের মানুষের অধিকার ও উন্নয়নের জন্য আমি শেষ পর্যন্ত লড়াই করবো, ইনশাআল্লাহ।”

 

তিনি আরও বলেন, “এই নির্বাচন শুধু ক্ষমতার নয়, এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। দল বা প্রতীক নয়, ব্যক্তি ও কাজ দেখে ভোট দেওয়ার জন্য রাজবাড়ী-২ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।”

 

এদিকে রাজবাড়ী-২ (২১০) সংসদীয় আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

 

রাজবাড়ী ২ আসেন এই নিয়ে মোট চূড়ান্ত প্রার্থী হলেন নয় জন। তারা হলেন— বিএনপির প্রার্থী হারুন অর রশীদ, (ধানের শীষ),বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) সাবেক এমপি মোঃ নাসিরুল হক সাবু (কলস),জাতীয় পার্টির মোঃ শফিউল আজম খান(লাঙ্গল)গণঅধিকার পরিষদের জাহিদ শেখ (ট্রাক), এনসিপির জামিল হিজাজী (শাপলা কলি), খেলাফত মজলিসের কাজী মিনহাজুল আলম (দেওয়াল ঘড়ি),ইসলামী আন্দোলনের মোঃ আব্দুল মালেক (হাতপাখা), সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ আব্দুল মালেক মন্ডল (ছড়ি)।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...