আলেমদের ভাতা ও মায়েদের ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি রিংকুর

প্রাইম বার্তা অনলাইন
১৯ জানুয়ারি ২০২৬ ১০:৪৪ এএম
আলেমদের ভাতা ও মায়েদের ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি রিংকুর

ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু ঘোষণা দিয়েছেন, তার দল সরকার গঠন করলেই আলেম-ওলামাদের জন্য নির্দিষ্ট ভাতা চালু করা হবে। রোববার বিকালে সালথা উপজেলা সদরের সরকারি কলেজ মাঠে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা জানান।

স্থানীয় গণঅধিকার পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে রিংকু বলেন, তিনি তার পিতার মতোই মাদ্রাসা ও মসজিদের উন্নয়নে কাজ করতে আগ্রহী। এর পাশাপাশি সব পরিবারের মায়েদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য নির্দিষ্ট ‘কৃষক কার্ড’ প্রদানের মাধ্যমে সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে। সালথা ও নগরকান্দা অঞ্চলের মসজিদ ও মাদ্রাসাগুলোতে যাঁরা ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ প্রচার করছেন, তাঁদের সম্মান ও জীবনমান উন্নয়নে বিএনপি সর্বদা পাশে থাকবে বলেও জানান তিনি।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এই দোয়া ও আলোচনা সভায় ফরিদপুর জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং গণঅধিকার পরিষদের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সভা শেষে দেশনেত্রীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...