সরকারের উচিত সব নির্বাচনে মানুষকে উৎসাহ দেওয়া
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের মূল দায়িত্ব হলো নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে সাধারণভাবে উদ্বুদ্ধ করা। তিনি মন্তব্য করেন, নির্দিষ্ট কোনো ভোটের কথা বলে অন্যটিকে এড়িয়ে যাওয়া কিংবা জনগণকে বিশেষ কোনো ক্ষেত্রে ভোট দিতে বলা সরকারের পক্ষে যথাযথ নয়। এ ধরণের মন্তব্য সাধারণ মানুষের মনে বিভ্রান্তি ও সন্দেহের সৃষ্টি করে বলেও তিনি জানান।
শুক্রবার দুপুরে নগরীর নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মাইজভাণ্ডারী একাডেমি আয়োজিত শিশুকিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সিম্যান্স হোস্টেল ন্যাশনাল মেরিটাইম একাডেমি প্রাঙ্গণে চট্টগ্রাম ধর্ম উজ্জ্বল পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে। রাষ্ট্রের ক্ষমতা অতিরিক্ত বেড়ে গেলে জনগণ জিম্মি হয়ে পড়ে এবং ফ্যাসিজম সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তাই জনগণের মুক্তি ও গণতন্ত্র সুরক্ষায় এখনই ক্ষমতার ভারসাম্য রক্ষা করা জরুরি।
সম্পর্কিত খবর
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের ঘোষণা বিপ্লবী…
জিয়ার ঘোষণার সত্যতা মেনে নিন, বাড়িতে এসে এসিআর দেখুন: কর্ণেল…

আরও পড়ুন

সরকারের উচিত সব নির্বাচনে মানুষকে উৎসাহ দেওয়া
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের মূল দায়িত্ব হলো নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে সাধারণভাবে উদ্বুদ্ধ করা। তিনি মন্তব্য করেন, নির্দিষ্ট কোনো ভোটের কথা বলে অন্যটিকে এড়িয়ে যাওয়া কিংবা জনগণকে বিশেষ কোনো ক্ষেত্রে ভোট দিতে বলা সরকারের পক্ষে যথাযথ নয়। এ ধরণের মন্তব্য সাধারণ মানুষের মনে বিভ্রান্তি ও সন্দেহের সৃষ্টি করে বলেও তিনি জানান।
শুক্রবার দুপুরে নগরীর নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মাইজভাণ্ডারী একাডেমি আয়োজিত শিশুকিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সিম্যান্স হোস্টেল ন্যাশনাল মেরিটাইম একাডেমি প্রাঙ্গণে চট্টগ্রাম ধর্ম উজ্জ্বল পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে। রাষ্ট্রের ক্ষমতা অতিরিক্ত বেড়ে গেলে জনগণ জিম্মি হয়ে পড়ে এবং ফ্যাসিজম সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তাই জনগণের মুক্তি ও গণতন্ত্র সুরক্ষায় এখনই ক্ষমতার ভারসাম্য রক্ষা করা জরুরি।
সম্পর্কিত খবর
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী…
শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের…
জিয়ার ঘোষণার সত্যতা মেনে নিন, বাড়িতে এসে এসিআর…