বজ্রপাতে মৃত্যু কমাতে সচেতনতা ও আচরণে পরিবর্তন আনতে হবে

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুন ২০২৬ ১১:৪৯ পিএম
বজ্রপাতে মৃত্যু কমাতে সচেতনতা ও আচরণে পরিবর্তন আনতে হবে

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বজ্রপাত এখন দেশের অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে। প্রতিবছর শতাধিক মানুষের প্রাণহানি ঘটলেও শুধু উন্নত প্রযুক্তি দিয়ে এ ক্ষতি রোধ করা সম্ভব নয়। এই আকস্মিক দুর্যোগ থেকে রক্ষা পেতে মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং আবহাওয়ার সতর্কবার্তা অনুযায়ী আচরণ পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।

রোববার (২৮ জুন) আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়ির কেআইবি কমপ্লেক্সে এক অনুষ্ঠানে এসব কথা বলা হয়। রাইমস, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন ও ব্র্যাক যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান বলেন, বজ্রপাতে মৃত্যুর হার কমাতে সচেতনতার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কার্যকর সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা আবশ্যক।

‘শুনলে বজ্রধ্বনি, ঘরে যাই তখনই’—এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা বলেন, পূর্বাভাস মানুষের কাছে পৌঁছানোর পাশাপাশি তারা যেন সে অনুযায়ী কাজ করে তা নিশ্চিত করতে হবে। সেভ দ্য চিলড্রেন, রাইমস ও এফসিডিওর প্রতিনিধিরা এতে তাদের সংস্থার কার্যক্রম তুলে ধরেন। এছাড়া ‘মাঠ থেকে কণ্ঠস্বর’ শীর্ষক প্যানেল আলোচনায় বজ্রপাতে আহত ও নিহতের স্বজনরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...