হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন সাবেক র্যাব কর্মকর্তা ফারুক আহমেদ
সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক মো. ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে নতুন দায়িত্ব দিয়েছে। গত রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলি আদেশ জারি করা হয়। একই আদেশে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত আরও ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল করা হয়েছে।
বগুড়ার নন্দীগ্রামের কৈডালা গ্রামের এই কর্মকর্তা ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন সৎ ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেলেও রাজনৈতিক কারণে তাকে দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত থাকতে হয়েছে। ২০০৯ সালে ময়মনসিংহের পুলিশ সুপার হিসেবে যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের হস্তক্ষেপে তাকে ওই পদ থেকে প্রত্যাহার করা হয়েছিল।
গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর পুলিশ সুপার থেকে সরাসরি পদোন্নতি পেয়ে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব পান। পরবর্তীতে তাকে র্যাবে বদলি করা হয়। সর্বশেষ গত ৪ জুন সরকার তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয় এবং ৭ জুন তাকে নতুন র্যাংক ব্যাজ পরানো হয়।
সম্পর্কিত খবর
সংসদ অধিবেশনে সালাহউদ্দিন ও মঈন খানের কাঁধে বাড়ল অতিরিক্ত দায়িত্ব
ডিজিএফআই কর্মকর্তার পিএস ভানে প্রতারণা, স্বাস্থ্য অধিদপ্তরে আটক যুবক
জাতীয় সংসদে জামায়াত আমিরের প্রতিবাদ: বিরোধী দল বৈষম্যের শিকার
সংসদে তারেক রহমান: গ্যাস-বিদ্যুৎ সংকটে ধৈর্য, রাজনীতিতে শালীনতা
হাসিনাকে তৎপরতার সুযোগ দেওয়ায় সংসদে ভারতের প্রতি ক্ষুব্ধ জামায়াত আমির
পয়েন্ট অব অর্ডারের অপব্যবহারে ক্ষুব্ধ স্পিকার, পড়ে শোনালেন বিধির ৩০১…

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন সাবেক র্যাব কর্মকর্তা ফারুক আহমেদ
সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক মো. ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে নতুন দায়িত্ব দিয়েছে। গত রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলি আদেশ জারি করা হয়। একই আদেশে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত আরও ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল করা হয়েছে।
বগুড়ার নন্দীগ্রামের কৈডালা গ্রামের এই কর্মকর্তা ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন সৎ ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেলেও রাজনৈতিক কারণে তাকে দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত থাকতে হয়েছে। ২০০৯ সালে ময়মনসিংহের পুলিশ সুপার হিসেবে যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের হস্তক্ষেপে তাকে ওই পদ থেকে প্রত্যাহার করা হয়েছিল।
গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর পুলিশ সুপার থেকে সরাসরি পদোন্নতি পেয়ে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব পান। পরবর্তীতে তাকে র্যাবে বদলি করা হয়। সর্বশেষ গত ৪ জুন সরকার তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয় এবং ৭ জুন তাকে নতুন র্যাংক ব্যাজ পরানো হয়।
সম্পর্কিত খবর
সংসদ অধিবেশনে সালাহউদ্দিন ও মঈন খানের কাঁধে বাড়ল…
ডিজিএফআই কর্মকর্তার পিএস ভানে প্রতারণা, স্বাস্থ্য অধিদপ্তরে আটক…
জাতীয় সংসদে জামায়াত আমিরের প্রতিবাদ: বিরোধী দল বৈষম্যের…
সংসদে তারেক রহমান: গ্যাস-বিদ্যুৎ সংকটে ধৈর্য, রাজনীতিতে শালীনতা
হাসিনাকে তৎপরতার সুযোগ দেওয়ায় সংসদে ভারতের প্রতি ক্ষুব্ধ…
পয়েন্ট অব অর্ডারের অপব্যবহারে ক্ষুব্ধ স্পিকার, পড়ে শোনালেন…