তুরাগ ও আশুলিয়ায় লাশ উদ্ধার: রাজনীতির গুজব উড়িয়ে দিল পুলিশ
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, সম্প্রতি আশুলিয়া ও তুরাগ নদী থেকে উদ্ধার হওয়া দুটি মরদেহের সাথে কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। রোববার সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শামীমা পারভীন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো সাতজনের মৃত্যুর গুজব সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
আশুলিয়ার ঘটনায় ২৬ জুন রাতে গরুহাটা ঘাট থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। মৃত সুমন গত ২২ জুন ২০-২২ জন বন্ধুর সাথে নৌভ্রমণে গিয়ে নৌকা থেকে পড়ে স্রোতে তলিয়ে যান। অন্যদিকে, ২৪ জুন সাভারের রয়েল সিটি খেয়াঘাটে গোসল করতে গিয়ে রনি (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। স্থানীয়রা ৩০ মিনিট চেষ্টার পর তার লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশ জানায়, উভয় ঘটনায়ই পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে উদ্ধার করেছে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে প্রতিমন্ত্রী…
হুমকিতে থামবে না আন্দোলন, মধ্যরাতে বিক্ষোভে চুয়েট শিক্ষার্থীরা
৫৫ বছরে বাংলাদেশ বিমানবাহিনী: ঢাকা সেনানিবাসে জাঁকজমকপূর্ণ আয়োজন

আরও পড়ুন

তুরাগ ও আশুলিয়ায় লাশ উদ্ধার: রাজনীতির গুজব উড়িয়ে দিল পুলিশ
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, সম্প্রতি আশুলিয়া ও তুরাগ নদী থেকে উদ্ধার হওয়া দুটি মরদেহের সাথে কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। রোববার সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শামীমা পারভীন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো সাতজনের মৃত্যুর গুজব সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
আশুলিয়ার ঘটনায় ২৬ জুন রাতে গরুহাটা ঘাট থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। মৃত সুমন গত ২২ জুন ২০-২২ জন বন্ধুর সাথে নৌভ্রমণে গিয়ে নৌকা থেকে পড়ে স্রোতে তলিয়ে যান। অন্যদিকে, ২৪ জুন সাভারের রয়েল সিটি খেয়াঘাটে গোসল করতে গিয়ে রনি (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। স্থানীয়রা ৩০ মিনিট চেষ্টার পর তার লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশ জানায়, উভয় ঘটনায়ই পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা…
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে…